সুমির রোগাক্রান্ত হওয়ার কারণ লিখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সুমি হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করার পরে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়। নিচে সুমির হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ার কারণ দেওয়া হলো- সুমি পূর্বে হেপাটাইসিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেনি। টিকা হচ্ছে মৃত বা দুর্বল ব্যাকটেরিয়া, ভাইরাস বা তাদের প্রতিবিষ তথা অ্যান্টিজেন যা সুস্থ ব্যক্তির দেহে প্রয়োগ করে উক্ত ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সংশ্লিষ্ট অণুজীব উক্ত ব্যক্তির দেহে প্রবেশ করলেও সহজে রোগ সৃষ্টি করতে না পারে। সুতরাং সুমি পূর্বে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ না করায় হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করায় দেহে হেপাটাইটিস-বি ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
সুমির রোগাক্রান্ত হওয়ার কারণ লিখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর