"বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।"- বাক্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।" বাক্যটি নিচে। বিশ্লেষণ করা হলো- দেহে যখন কোনো রোগজীবাণু প্রবেশ করে তখন দেহের ইমিউনতন্ত্র ঐ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এ ধরনের প্রতিরক্ষাকে অর্জিত প্রতিরক্ষা বলে। পলি রোগমুক্ত থাকার কারণ হলো- সে পূর্বেই হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেছিল। ফলে পলির দেহে হেপাটাইটিস-বি আক্রান্ত ব্যক্তির রক্তের সাথে উক্ত ভাইরাস প্রবেশ করলেও রোগ সৃষ্টি করতে পারে না। টিকা হিসেবে গৃহীত জীবাণুটি রক্তের সাথে প্রবেশকৃত জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং প্রতিরক্ষার সাড়া সৃষ্টিতে উদ্দীপনা যোগায়। রোগ সৃষ্টির পূর্বেই তাকে নিষ্ক্রিয় করে দেয়। একই সাথে স্মৃতিকোষ তৈরি করে রাখে যাতে পরবর্তীতে অ্যান্টিজেন দেহে প্রবেশ করার সাথে সাথে স্মৃতি কোষ তাকে চিনতে পারে এবং নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। তাই উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
"বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।"- বাক্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর