শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মানবদেহে সৃষ্ট প্রতিরক্ষাকারী বস্তুর গঠন চিত্রসহ বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের আলোকে মানবদেহে সৃষ্ট প্রতিরক্ষাকারী বস্তুটি হলো অ্যান্টিবডি। নিচে অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- [চিত্র] ১. ভারী ও হালকা শৃঙ্খল প্রত্যেক অ্যান্টিবডিতে দু'জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এর মধ্যে সদৃশ একজোড়া লম্বা ও ভারী শৃঙ্খল এবং অন্য জোড়া সদৃশ হালকা শৃঙ্খল। ২. ডাইসালফাইড বন্ড প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত ৩টি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড রয়েছে। ৩. স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল: প্রত্যেক অ্যান্টিবডি দুই অঞ্চলবিশিষ্ট গঠনে নির্মিত। একটি হচ্ছে স্থায়ী অঞ্চল এবং অন্যটি পরিবর্তনশীল অঞ্চল। ৪. কব্জা অঞ্চল: অ্যান্টিবডি অণুর বাহু দুটি যে সংযোগ স্থল থেকে দু'ভাগ হয়ে যায় তা কব্জা অঞ্চল। অংশটি অ্যান্টিবডিকে কিছুটা নমনীয়তা দান করে। বাহু দুটির দু'প্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটপে দুটি অ্যান্টিজেনকে আটক করা যায়।

HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মানবদেহে সৃষ্ট প্রতিরক্ষাকারী বস্তুর গঠন চিত্রসহ বর…

উদ্দীপক

একটি দেশের সৈনিক যেমন বাহিরের শত্রুর বিরুদ্ধে লড়াই করে তেমনিভাবে মানবদেহে বহিঃবস্তুর প্রবেশের প্রতিক্রিয়া স্বরূপ প্রতিরক্ষাকারী বস্তুর সৃষ্টি হয়, যা ঐ নির্দিষ্ট বহিঃবস্তুকে ধ্বংস করে। এসব বহিঃশত্রু শরীরে প্রবেশের সময় ধাপে ধাপে বাঁধার সম্মুখীন হয়। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]

উত্তর

স্মৃতি কোষ হচ্ছে লিম্ফসাইট নামক অদানাদার শ্বেত রক্তকণিকা।

উত্তর

ভ্যাক্সিন হলো রোগ সৃষ্টিকারী অণুজীবের নিষ্ক্রিয় পরিষুত সাসপেনশন। সারা জীবনের জন্য দেহকে সুরক্ষা করে। সুনির্দিষ্ট জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেয়। রোগের সংক্রমণ রোধ করে। খুব দ্রুত অনাক্রম্যতার সূচনা ঘটায়। মায়ের অনাক্রম্যতাকে সন্তানে পরিবাহিত করে।

উত্তর

উদ্দীপকের আলোকে মানবদেহে সৃষ্ট প্রতিরক্ষাকারী বস্তুটি হলো অ্যান্টিবডি। নিচে অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- question image ১. ভারী ও হালকা শৃঙ্খল প্রত্যেক অ্যান্টিবডিতে দু'জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এর মধ্যে সদৃশ একজোড়া লম্বা ও ভারী শৃঙ্খল এবং অন্য জোড়া সদৃশ হালকা শৃঙ্খল। ২. ডাইসালফাইড বন্ড প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত ৩টি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড রয়েছে। ৩. স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল: প্রত্যেক অ্যান্টিবডি দুই অঞ্চলবিশিষ্ট গঠনে নির্মিত। একটি হচ্ছে স্থায়ী অঞ্চল এবং অন্যটি পরিবর্তনশীল অঞ্চল। ৪. কব্জা অঞ্চল: অ্যান্টিবডি অণুর বাহু দুটি যে সংযোগ স্থল থেকে দু'ভাগ হয়ে যায় তা কব্জা অঞ্চল। অংশটি অ্যান্টিবডিকে কিছুটা নমনীয়তা দান করে। বাহু দুটির দু'প্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটপে দুটি অ্যান্টিজেনকে আটক করা যায়।

উত্তর

উদ্দীপকের শত্রুসমূহ শরীরে প্রবেশের সময় প্রথম ধাপে যে যে প্রতিরক্ষা ব্যবস্থার সম্মুখীন হয় নিচে তা বর্ণনা করা হলো- ১. ত্বক: ত্বক চারভাবে একটি কার্যকর প্রতিবন্ধক হিসেবে কাজ করে: (i) গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য ও অধিকাংশ পদার্থের প্রতি অভেদ্য; (ii) সবসময় প্রতিস্থাপিত হয়; (iii) এসিডিক pH; এবং (iv) ঘামগ্রন্থি ও স্বেদগ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি। ত্বকের এসব অবস্থার জন্য জীবাণু দেহে প্রবেশে প্রাথমিকভাবে বাঁধা পায়। ২. লোম: নাকের ভেতরকার লোম ধূলা-ময়লা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে। ৩. সিলিয়া: দেহের প্রবেশ পথগুলো মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে। বহিরাগত কণা ও অণুজীব এ ঝিল্লির আঠালো মিউকাসে আটকে দলা পাকিয়ে হাঁচি-কাশি-থুথু হিসেবে বহির্গত হয় কিংবা পাকস্থলিতে এসে পৌঁছায়। পাকস্থলিতে প্রবেশ করলে সেখানে এসিডের প্রভাবে জীবাণুর মৃত্যু ঘটে। ৪. অশ্রু ও লালা: অশ্রু ও লালায় যে লাইসোজাইম এনজাইম রয়েছে তা ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। চোখকে বারংবার ভিজিয়ে দিয়ে অশ্রু বহিরাগত কণা ও অণুজীবের সংক্রমণ থেকে রক্ষা করে। ৫.সিরুমেন: কানের পর্দায় যেন ময়লা ও অণুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেজন্য সিরুমেনে আটকে শক্ত দলায় অর্থাৎ কানের খইল-এ পরিণত হয়। ৬. পৌষ্টিকনালির এসিড: খাদ্য ও পানির সঙ্গে অনেক ধরনের ক্ষতিকর অণুজীব পাকস্থলিতে এসে জমা হয় এবং পাকস্থলির শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয়। ৭.রক্ততঞ্চন: মানবদেহের কোন স্থানে কেটে গেলে ঐ ক্ষতস্থান হতে রক্তের বিশেষ কার্যকারিতায় রক্ততঞ্চন ঘটে। রক্ততঞ্চনের ফলে ঐ স্থান হতে কোনো অণুজীব মানবদেহে প্রবেশ করতে পারে না।
HSCBiology 2nd PaperChapter 10: মানবদেহের প্রতিরক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

Dhaka · 2016

  • নিরাপদ যৌন মিলনের মাধ্যমে ছড়ায়
  • মশা-মাছির মাধ্যমে ছড়ায়
  • অ্যান্টিজেন-অ্যান্টিবডি ক্রিয়া সংঘটিত হতে বাধা দেয়
  • রক্তের মাধ্যমে ছড়ায় না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে iii. এটি সাইটোকাইন নিঃসৃত করে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.γ\gamma (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?

Barisal · 2016

  • IgG
  • IgA
  • IgD
  • IgE

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে?

Sylhet · 2016

  • IgA
  • IgD
  • IgG
  • IgM

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বমি কোন ধরনের অনাক্রম্যতা?

Barisal · 2016

  • বংশগতীয়
  • যান্ত্রিক
  • রস সংশ্লিষ্ট
  • কোষভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে?

Barisal · 2016

  • প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা
  • প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?

Dinajpur · 2016

  • রক্ত
  • ত্বক
  • শ্লেষ্মা
  • অ্যান্টিবডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পাইরোজেন কী জাতীয় পদার্থ?

Rajshahi · 2016

  • প্রোটিন
  • শর্করা
  • লিপিড
  • ফেনল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • কলায় অবস্থান করে
  • পরিণত নিউট্রোফিল
  • পুঁজ হিসেবে দেহের বাহিরে নিষ্ক্রান্ত হয়
  • সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?

Rajshahi · 2016

  • সেরুমেন
  • ফ্যাগোসাইট
  • ইন্টারফেরন
  • কমপ্লিমেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস [গণিত] (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দবমি কোন ধরনের অনাক্রম্যতা?কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবমানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?পাইরোজেন কী জাতীয় পদার্থ?ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।