মানবদেহের সুস্থতার জন্য উদ্দীপকের 'B [গণিত] স্তরটি অপরিহার্য- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] স্তর হলো ২য় প্রতিরক্ষা স্তর। এখানে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের চিত্র প্রদর্শিত হয়েছে। মানবদেহের সুস্থতার জন্য ২য় প্রতিরক্ষা স্তর অর্থাৎ ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা অপরিহার্য। নিচে এসব বিশ্লেষণ করা হলো- ম্যাক্রোফেজ: মনোসাইট সর্বাপেক্ষা বৃহৎ আকৃতির লিউকোসাইট এদেরকে ম্যাক্রোফেজও বলা হয়। এরা স্থির বা চলমান ফ্যাগোসাইট। কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে যোজক কলায় প্রবেশের পর এরা ম্যাক্রোফেজ-এ পরিণত হয়। মনোসাইট সংক্রমণ স্থানে প্রবেশ করে ব্যাকটেরিয়া ও অন্যান্য বহিরাগত বস্তুকে ঘিরে ফেলে এবং Amoeba-এর ন্যায় অন্তঃকোষীয় পরিপাক করে এগুলোকে ধ্বংস করে। এ পদ্ধতিকে ফ্যাগোসাইটোসিস বলে। নিউট্রোফিলস: নিউট্রোফিল ব্যাকটেরিয়া সংক্রমণকালে ব্যাকটেরিয়াকে | খুঁজে বের করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে ফেলে এবং কোষ দানাস্থিত এনজাইমের সাহায্যে হজম করে ফেলে। সংক্রমণস্থলের অণুজীব ও মৃত কোষ বিগলনের মাধ্যমে নিউট্রোফিলস পুঁজ তৈরি করে। ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে দেহের প্রতিরক্ষায় নিউট্রোফিলস প্রথম এগিয়ে আসে। নিউট্রোফিলসকে অণুকরণ করে মনোসাইট সংক্রমণ স্থানে প্রবেশ করে এবং প্রতিরক্ষায় ২য় উপাদান গঠন করে যা সবিশেষ গুরুত্বপূর্ণ। কখনো দেহ বিপুল সংখ্যক জীবাণু কর্তৃক আক্রান্ত হলে বাহ্যিক প্রতিরক্ষা ভেঙে পড়ে। এ ধরনের সংক্রমণের বিরুদ্ধে তিনভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়। প্রথমত রক্ত ও কলারসে বিরাজমান ব্যাকটেরিয়া মুক্তভাবে ঘুরে বেড়ানো ফ্যাগোসাইট কর্তৃক ধ্বংস হয়। দ্বিতীয়ত লসিকা নোডের প্রাচীর সংযুক্ত বৃহৎ ফ্যাগোসাইটগুলো লসিকা বাহিকায় অবস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে। তৃতীয়ত, এন্টিবভি দেহের যে কোনো অংশে অবস্থানরত ব্যাকটেরিয়া ও এদের টক্সিনকে আক্রমণ করে। আমাদের দেহে আক্রমণকারী ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসে ২য় প্রতিরক্ষা স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
মানবদেহের সুস্থতার জন্য উদ্দীপকের 'B স্তরটি অপরিহার্য- বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর