উদ্দীপকে উল্লিখিত দেহের প্রতিরক্ষায় প্রথম স্তরের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেহের প্রথম প্রতিরক্ষা স্তরটি হলো ত্বক। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ১. মানবত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়া সবসময়ই থাকে; কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া ত্বকে বাঁচতে পারে না। এর কারণ হচ্ছে ত্বকের স্বেদ গ্রন্থি ও ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে যে তেল ও ঘাম ক্ষরিত হয় তা ত্বককে এসিডিক (pH 3.0-5.0) করে তুলে। অন্যদিকে ত্বকে যেসব অক্ষতিকর বা উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলোও যে প্রকার এসিড ও বিপাকীয় বর্জ্য ত্যাগ করে সেসব পদার্থও ত্বকের ক্ষতিকর জীবাণু দমনে কার্যকর ভূমিকা পালন করে। ২. ত্বক কেটে গেলে বা পুড়ে গেলে ব্যাকটেরিয়ার প্রবেশ ও অভ্যন্তরীণ টিস্যুতে সংক্রমণের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কাটা স্থান দিয়ে নির্গত রক্ত জমাট বেঁধে শুধু রক্তক্ষরণ বন্ধ করে না, বাইরে থেকে অণুজীব প্রবেশেও বাধা দেয়। দ্রুত ও আপদকালীন ব্যবস্থা হিসেবে এ প্রাকৃতিক চিকিৎসা সত্যিই আশ্চর্যজনক। ৩. দেহের সিক্ত অংশগুলো সবসময় কোনো না কোনো ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে থাকে। অনেক অংশ আবার ব্যাকটেরিয়ানাশকও বহন করে, যেমন- অশ্রু, নাসিকাঝিল্লি ও লালায় লাইসোজাইম, সিমেনে স্পার্মিন, দুধে ল্যাক্টোপার অক্সিডেজ ইত্যাদি। ৪. কানের ভেতরে সেরুমিনাস গ্রন্থি থেকে ক্ষরিত সেরুমেন বা কানের মোম কানের গভীরে ধুলা-বালি, ব্যাকটেরিয়া ও ছোট পোকার প্রবেশ প্রতিরোধ করে। সেরুমিনাস গ্রন্থি এক ধরনের ত্বকীয় গ্রন্থি। অতএব দেখা যায় যে, ত্বক মানব দেহের প্রতিরক্ষায় অপরিসীম ভূমিকা রাখে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেহের প্রতিরক্ষায় প্রথম স্তরের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর