ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে উদ্দীপকের গঠনটি তৈরি করে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের গঠনটি হলো অ্যান্টিবডি। শরীরে ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে নানা ধরনের রোগ যেমন- পোলিও, টাইফয়েড, হাম, গুটি বসন্ত, ডিপথেরিয়া, হুপিংকাশি, নিউমোনিয়া ইত্যাদি রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ভ্যাক্সিন দেহে অ্যান্টিবডি উৎপন্নে উদ্দীপনা জোগায় এবং বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম্য করে তোলে। এটি একবার শরীরে প্রয়োগ করলে আজীবন দেহেই থেকে যায়। অ্যান্টিবডির কাজ হলো দেহের ক্ষতিকর জীবাণু ধ্বংস করা। ভ্যাক্সিন প্রয়োগের ফলে সৃষ্ট অ্যান্টিবডির পরিবর্তনশীল অংশে "তালাচাবি পদ্ধতিতে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হয়। এ ধরনের তৈরি অসংখ্য কমপ্লেক্স পুঞ্জীভূত হয়ে অন্যান্য অ্যান্টিবডির আক্রমণের শিকার হয়। যার ফলে মানবদেহ প্রতিরক্ষা সচল থাকে। অ্যান্টিবডি দ্রবণীয় অ্যান্টিজেনের সাথে মিলে বড় বড় কণায় পরিণত ও অধঃক্ষিপ্ত হয়। এটি সহজেই ম্যাক্রোফেজের শিকারে পরিণত হয়। দেহে অনুপ্রবেশিত জীবাণু বিষাক্ত পদার্থ তৈরি করে। অ্যান্টিবডি এসব পদার্থের সাথে যুক্ত হয়ে বিষাক্তময়তাকে নিষ্ক্রিয় করে দেয়। জীবাণুর গায়ে যেখানে অ্যান্টিবডিগুলো যুক্ত হয় সেখানে কিছু প্রোটিন এনজাইম জমা হয়। এনজাইমের কর্মকান্ডে জীবাণু বিশ্লিষ্ট হয়ে ধ্বংস হয়। সুতরাং দেহে ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে উদ্দীপকের গঠনটি তৈরি করে বিভিন্ন রোগ থেক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
১. ভারী ও হালকা শৃঙ্খল: প্রত্যেক অ্যান্টিবডিতে দু'জোড়া পলিপেপটাইড শৃঙ্খল থাকে। এর মধ্যে সদৃশ একজোড়া লম্বা ও ভারী শৃঙ্খল এবং অন্য জোড়া সদৃশ হালকা শৃঙ্খল।
২. ডাইসালফাইড বন্ড প্রত্যেক অ্যান্টিবডিতে অন্তত ৩টি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড রয়েছে।
৩. স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল: প্রত্যেক অ্যান্টিবডি দুই অঞ্চলবিশিষ্ট গঠনে নির্মিত। একটি হচ্ছে স্থায়ী অঞ্চল এবং অন্যটি পরিবর্তনশীল অঞ্চল।
৪. কজা অঞ্চল: অ্যান্টিবডি অণুর বাহু দুটি যে সংযোগ স্থল থেকে দু'ভাগ হয়ে যায় তা কজা অঞ্চল। অংশটি অ্যান্টিবডিকে কিছুটা নমনীয়তা দান করে। বাহু দুটির দু'প্রান্তে অবস্থিত একটি করে মোট দুটি প্যারাটপে দুটি অ্যান্টিজেনকে আটক করা যায়।উত্তর