উদ্দীপকে P হলো মানব দেহ এবং A হলো লোম।
প্রশ্নে B না হয়ে A হবে।
A হলো ত্বক। মানব দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা আলোচনা করা হলো:
মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিক স্তরে রয়েছে দেহের বাইরের বিশেষ অঙ্গ ত্বক। ত্বক জীবাণুকে দেহের ভিতরে প্রকাশে বাধা দেয়। পানি ও পানিতে দ্রবীভূত যৌগের প্রতি অভেদ্যতা ত্বকের এই প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ত্বক সূর্য রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করে। বাইরের ক্ষতিকর বস্তুর প্রবেশ প্রতিরোধ করা ছাড়াও ত্বক কোষের শুষ্কতার রোধ করে কোষের ভেতরের অবস্থায় স্থিতিশীল রাখতে সহায়তা করে। ত্বকের যান্ত্রিক শক্তি ভেতরের ডার্মিস স্তরের কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন তৈরির যোজক কলা নিয়ন্ত্রণ থাকে। জীবাণুর প্রতি যান্ত্রিক বাধা ছাড়াও ত্বকের বিশেষ কিছু কোষ জীবনে ধ্বংসের কাজ করে থাকে। ত্বকের বিশেষ করে ডার্মিস স্তরে যেসব প্রকৃতির খোঁজ পাওয়া যায় তাদের অর্ধেকের এই জীবাণুর প্রতি প্রতিরক্ষামূলক কার্যকলাপ রয়েছে। এছাড়া ত্বকের সিবেসিয়াস গ্রন্থি হতে নিঃসৃত সিবাম উত্তম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে।
সুতরাং উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝা যায় যে, ত্বক মানবদেহ প্রতিরক্ষা সত্যিকার ভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।