উদ্দীপকে ফারিনের হাত কেটে গিয়ে যে লাল তরল পদার্থ বের হয়েছিল তা হলো রক্ত। রক্তপাত বন্ধ হওয়ার কৌশলকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। নিম্নে এই কৌশল ব্যাখ্যা করা হলো-
i. ফারিনের কাটা স্থানের' কলা ও অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভাঙ্গনের ফলে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসরণ করে।
ii. থ্রম্বোপ্লাস্টিন রক্তে বিদ্যমান হেপারিনকে অকেজো করে দেয় এবং রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রোম্বিন ও অন্যান্য কিছু উপাদানের সাথে ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে।
iii. থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সাথে মিলে ফাইব্রিন নামক সূক্ষ্ম তন্তুর সৃষ্টি করে।
iv. ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার সৃষ্টি হয়ে তা ক্ষতস্থানে জালকের আকার ধারণ করে।
V. এরূপ ফাইব্রিন জালকে রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধে।