শেয়ারFacebookWhatsApp

Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?

উত্তর: রেসাস বানর এর লোহিত রক্তকণিকায় প্রাপ্ত এক বিশেষ ধরনের অ্যান্টিজেনকে Rh ফ্যাক্টর বলে। কার্ল ল্যান্ডস্টেইনার এবং এ.এম. উইনার ১৯৪০ সালে ইহা আবিষ্কার করেন। পৃথিবীর ৮৫% মানুষের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেন পাওয়া যায়। এর উপর ভিত্তি করে রক্তের শ্রেণিবিন্যাস করা হয়।

HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল

Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?

উদ্দীপক

ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল। এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হল। এতে এক ধরনের Y আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রোগ প্রতিরোধ করে।

Combined · 2018

উত্তর

T-লিম্ফোসাইট, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ওজন বিশিষ্ট এক ধরনের প্রোটিন হলো ইন্টারফেরন।

উত্তর

রেসাস বানর এর লোহিত রক্তকণিকায় প্রাপ্ত এক বিশেষ ধরনের অ্যান্টিজেনকে Rh ফ্যাক্টর বলে। কার্ল ল্যান্ডস্টেইনার এবং এ.এম. উইনার ১৯৪০ সালে ইহা আবিষ্কার করেন। পৃথিবীর ৮৫% মানুষের লোহিত রক্তকণিকায় এই অ্যান্টিজেন পাওয়া যায়। এর উপর ভিত্তি করে রক্তের শ্রেণিবিন্যাস করা হয়।

উত্তর

উদ্দীপকে ফারিনের হাত কেটে গিয়ে যে লাল তরল পদার্থ বের হয়েছিল তা হলো রক্ত। রক্তপাত বন্ধ হওয়ার কৌশলকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। নিম্নে এই কৌশল ব্যাখ্যা করা হলো- i. ফারিনের কাটা স্থানের' কলা ও অণুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভাঙ্গনের ফলে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম নিঃসরণ করে। ii. থ্রম্বোপ্লাস্টিন রক্তে বিদ্যমান হেপারিনকে অকেজো করে দেয় এবং রক্তরসে অবস্থিত ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রোম্বিন ও অন্যান্য কিছু উপাদানের সাথে ক্রিয়া করে থ্রম্বিন উৎপন্ন করে। iii. থ্রম্বিন রক্তে অবস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিনের সাথে মিলে ফাইব্রিন নামক সূক্ষ্ম তন্তুর সৃষ্টি করে। iv. ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার সৃষ্টি হয়ে তা ক্ষতস্থানে জালকের আকার ধারণ করে। V. এরূপ ফাইব্রিন জালকে রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'YY^{\prime} আকৃতির জৈব রাসায়নিক পদার্থ, যা দেহের রোগ প্রতিরোধ করে তা হলো অ্যান্টিবডি। নিম্নে অ্যান্টিবডির কার্যপদ্ধতি বিশ্লেষণ করা হলো- অ্যান্টিবডি দেহে প্রবিষ্ট ক্ষতিকর অনুজীব ধ্বংসের জন্য তিনটি পদ্ধতিতে কাজ করে। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ আক্রমণ। যেখানে রোগ সৃষ্টিকারী জীবাণুকে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এক্ষেত্রে প্রথমে অ্যান্টিবডি একাধিক জীবাণুর অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে স্তূপীকরণ করে। বিক্রিয়ালব্ধ পদার্থকে দ্রবীভূত না করে অধঃক্ষিপ্ত করে। এছাড়া জীবাণুর বিষাক্ত স্থানকে অ্যান্টিবডি আবৃত করে এবং জীবাণুর ঝিল্লী আক্রমণ করে দেহকে বিশ্লিষ্ট করে। পরবর্তীতে তা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। দ্বিতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে অপসোনাইজেশন, বিশ্লিষ্টকরণ, স্তূপীকরণ, ভাইরাসের প্রশমন, কেমোট্যাক্সিস এবং মাস্টকোষ ও বেসোফিলের সক্রিয়করণের মাধ্যমে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় রাখে। তৃতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি সংক্রমণ বিস্তার প্রতিরোধ করে। এটি প্রদাহ সাড়ার বিষয়টি ত্বরান্বিত করে। প্রদাহের ফলে ক্ষতস্থান এমনভাবে পরিবর্তিত হয়, (লাল হয়ে যায়, গরম হয়, ফুলে যায়) যে জীবাণু আর ছড়াতে পারে না। মাস্টকোষ ও বেসোফিল এর ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয় এবং সংক্রমণ প্রতিরাধ হয়। এভাবে বিভিন্ন ধাপের মাধ্যমে অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ করে।
HSCBiology 2nd PaperChapter 10: মানবদেহের প্রতিরক্ষাCombined
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে iii. এটি সাইটোকাইন নিঃসৃত করে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.γ\gamma (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বমি কোন ধরনের অনাক্রম্যতা?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পাইরোজেন কী জাতীয় পদার্থ?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?

Rajshahi · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস [গণিত] (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দবমি কোন ধরনের অনাক্রম্যতা?কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবমানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?পাইরোজেন কী জাতীয় পদার্থ?ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।