উদ্দীপকে উল্লিখিত রোগ প্রতিরোধী উপাদানের কার্যপদ্ধতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] আকৃতির জৈব রাসায়নিক পদার্থ, যা দেহের রোগ প্রতিরোধ করে তা হলো অ্যান্টিবডি। নিম্নে অ্যান্টিবডির কার্যপদ্ধতি বিশ্লেষণ করা হলো- অ্যান্টিবডি দেহে প্রবিষ্ট ক্ষতিকর অনুজীব ধ্বংসের জন্য তিনটি পদ্ধতিতে কাজ করে। প্রথম পদ্ধতি হলো প্রত্যক্ষ আক্রমণ। যেখানে রোগ সৃষ্টিকারী জীবাণুকে সরাসরি আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এক্ষেত্রে প্রথমে অ্যান্টিবডি একাধিক জীবাণুর অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে স্তূপীকরণ করে। বিক্রিয়ালব্ধ পদার্থকে দ্রবীভূত না করে অধঃক্ষিপ্ত করে। এছাড়া জীবাণুর বিষাক্ত স্থানকে অ্যান্টিবডি আবৃত করে এবং জীবাণুর ঝিল্লী আক্রমণ করে দেহকে বিশ্লিষ্ট করে। পরবর্তীতে তা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করে। দ্বিতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের মাধ্যমে অপসোনাইজেশন, বিশ্লিষ্টকরণ, স্তূপীকরণ, ভাইরাসের প্রশমন, কেমোট্যাক্সিস এবং মাস্টকোষ ও বেসোফিলের সক্রিয়করণের মাধ্যমে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় রাখে। তৃতীয় পদ্ধতিতে অ্যান্টিবডি সংক্রমণ বিস্তার প্রতিরোধ করে। এটি প্রদাহ সাড়ার বিষয়টি ত্বরান্বিত করে। প্রদাহের ফলে ক্ষতস্থান এমনভাবে পরিবর্তিত হয়, (লাল হয়ে যায়, গরম হয়, ফুলে যায়) যে জীবাণু আর ছড়াতে পারে না। মাস্টকোষ ও বেসোফিল এর ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয় এবং সংক্রমণ প্রতিরাধ হয়। এভাবে বিভিন্ন ধাপের মাধ্যমে অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রোগ প্রতিরোধী উপাদানের কার্যপদ্ধতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর