প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে কী? বিশ্লেষণ কর।
উত্তর: প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকে উল্লিখিত ত্বক ছাড়া আরো উপায় রয়েছে। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত দুই প্রকার - ১) সুনির্দিষ্ট ও ২) অনির্দিষ্ট। এবং তিনটি প্রতিরক্ষা স্তর রয়েছে। এরমধ্যে প্রথম প্রতিরক্ষা স্তরটি নন স্পেসিফিক। প্রথম প্রতিরক্ষা স্তরের অন্যতম অঙ্গ হচ্ছে ত্বক। ত্বক ছাড়াও বিভিন্ন অঙ্গ ১ম প্রতিরক্ষা স্তরের অংশ হিসেবে কাজ করে। নিম্নে এগুলো উল্লেখ করা হলো - ১)সিলিয়া : মিউকাস ঝিল্লিময় অনেক অংশ অণুবীক্ষণিক ও সদা বহির্মুখী আন্দোলনরত সিলিয়ায় আবৃত থাকে। বহিরাগত কণা ও অনুজীব এই ঝিল্লির আঠালো মিউকাসে আটকে দলা পাকিয়ে হাঁচি-কাশি, থুতু হিসেবে বহিরাগত হয় কিংবা পাকস্থলীতে এসে পৌঁছায়। ২)লোম : নাকের ভেতরকার লোম ধূলামলা আটকে দেহের অভ্যন্তরে ক্ষতিকর পদার্থের যাতায়াত বন্ধ করে রাখে। ৩)সেরুমেন : বইীকরণের কর্ণকুহ নামক অংশের প্রাচীর থেকে ক্ষরিত হলদে বাদামী রঙের মোমের মত পদার্থকে সেরোমেন বলে। কানের পর্দায় যেন ময়লা ও অনুজীবের সংক্রমণে শ্রবণে ব্যাঘাত না ঘটে সেজন্য সেরুমেনে আটকে শক্ত দলায় অর্থাৎ কানের খইলে পরিণত হয়। ৪)অশ্রু ও লালা: অশ্রু ও লালার লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। ৫)পৌষ্টিক নালীর এসিড : খাদ্য ও পানির সঙ্গে অনেক ধরনের ক্ষতিকর অনুজীব পাকস্থলীতে এসে জমা হয় এবং পাকস্থলীর শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয়। ৬)রেচন জননতন্ত্রের এসিড : রেচন-জননতন্ত্রের অন্তর্ভুক্ত অঙ্গের ক্ষরণ প্রচন্ড অ্যাসিটিক ও আঠালো হয়ে থাকে.। অনুপ্রবেশিত অনুজীব সহজে আঠালো ক্ষরনে আটকে যায় এবং পরে ফ্যাগোসাইট এগুলোকে গ্রাস করে বা মূত্রত্যাগের সময় সবেগে নিষ্ক্রান্ত হয়। যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া লাইটিক এসিড ক্ষরণ করে অন্য অনুজীবের বংশবৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দেয়। ৭)মাইক্রোবায়োম : দেহের বিভিন্ন স্থানে বসবাসকারী বন্ধু অনুজীব রোগ সৃষ্টিকারী অনুজীবদের সাথে পুষ্টির জন্য প্রতিযোগিতা করে। এতে অনেক সময় রোগ সৃষ্টি করে অনুজীব ধ্বংসপ্রাপ্ত হয। ৮)মলত্যাগ ও বমি : মলত্যাগ ও বমির মাধ্যমে অসংখ্য ক্ষতিকর অনুজীব দেহ থেকে বহিষ্কৃত হয়। ত্বক ছাড়াও এভাবে উপরে উল্লেখিত অঙ্গগুলো প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
প্রথম স্তরের প্রতিরক্ষায় উদ্দীপকের অঙ্গটি ছাড়া অন্য উপায় আছে কী?…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর