শেয়ারFacebookWhatsApp

ট্রাইসোমি কী?

উত্তর: ট্রাইসোমি হলো একটি জেনেটিক রোগ যেখানে একটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান।

HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল

ট্রাইসোমি কী?

উদ্দীপক

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় পলি ও সুমির রক্তের প্রয়োজন দেখা দিল। ঘটনাক্রমে রক্তদাতা ছিলেন হেপাটাইসিস 'BB^{\prime} ভাইরাস আক্রান্ত। পলির পূর্বেই টিকা নেওয়া থাকায় কোনো সমস্যা না হলেও সুমি কিছুদিন পর সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]

উত্তর

ট্রাইসোমি হলো একটি জেনেটিক রোগ যেখানে একটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান।

উত্তর

লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত কতকগুলো অ্যান্টিজেন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণিবিন্যাস করেন তাকে ABO ব্লাড গ্রুপ বলে। মানুষের রক্তে A ও B এই দুইরকম অ্যান্টিজেন থাকতে পারে। A অ্যান্টিজেন থাকলে তাকে A ব্লাড গ্রুপ, B অ্যান্টিজেন থাকলে তাকে B ব্লাড গ্রুপ, A ও B উভয় থাকলে তাকে AB ব্লাড গ্রুপ আর কোনো অ্যান্টিজেন না থাকলে তাকে ০ ব্লাড গ্রুপ বলে। সুতরাং মানুষের রক্তের চারটি সুনির্দিষ্ট রক্ত গ্রুপ রয়েছে। এ চারটি গ্রুপ হচ্ছে: A. B. AB এবং ০। এই চারটি রক্ত গ্রুপের সমন্বিত রূপ হচ্ছে ABO ব্লাড গ্রুপ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সুমি হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করার পরে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়। নিচে সুমির হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ার কারণ দেওয়া হলো- সুমি পূর্বে হেপাটাইসিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেনি। টিকা হচ্ছে মৃত বা দুর্বল ব্যাকটেরিয়া, ভাইরাস বা তাদের প্রতিবিষ তথা অ্যান্টিজেন যা সুস্থ ব্যক্তির দেহে প্রয়োগ করে উক্ত ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সংশ্লিষ্ট অণুজীব উক্ত ব্যক্তির দেহে প্রবেশ করলেও সহজে রোগ সৃষ্টি করতে না পারে। সুতরাং সুমি পূর্বে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ না করায় হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করায় দেহে হেপাটাইটিস-বি ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়।

উত্তর

"বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।" বাক্যটি নিচে। বিশ্লেষণ করা হলো- দেহে যখন কোনো রোগজীবাণু প্রবেশ করে তখন দেহের ইমিউনতন্ত্র ঐ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এ ধরনের প্রতিরক্ষাকে অর্জিত প্রতিরক্ষা বলে। পলি রোগমুক্ত থাকার কারণ হলো- সে পূর্বেই হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেছিল। ফলে পলির দেহে হেপাটাইটিস-বি আক্রান্ত ব্যক্তির রক্তের সাথে উক্ত ভাইরাস প্রবেশ করলেও রোগ সৃষ্টি করতে পারে না। টিকা হিসেবে গৃহীত জীবাণুটি রক্তের সাথে প্রবেশকৃত জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং প্রতিরক্ষার সাড়া সৃষ্টিতে উদ্দীপনা যোগায়। রোগ সৃষ্টির পূর্বেই তাকে নিষ্ক্রিয় করে দেয়। একই সাথে স্মৃতিকোষ তৈরি করে রাখে যাতে পরবর্তীতে অ্যান্টিজেন দেহে প্রবেশ করার সাথে সাথে স্মৃতি কোষ তাকে চিনতে পারে এবং নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। তাই উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।
HSCBiology 2nd PaperChapter 10: মানবদেহের প্রতিরক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

Dhaka · 2016

  • নিরাপদ যৌন মিলনের মাধ্যমে ছড়ায়
  • মশা-মাছির মাধ্যমে ছড়ায়
  • অ্যান্টিজেন-অ্যান্টিবডি ক্রিয়া সংঘটিত হতে বাধা দেয়
  • রক্তের মাধ্যমে ছড়ায় না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে iii. এটি সাইটোকাইন নিঃসৃত করে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.γ\gamma (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?

Barisal · 2016

  • IgG
  • IgA
  • IgD
  • IgE

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে?

Sylhet · 2016

  • IgA
  • IgD
  • IgG
  • IgM

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বমি কোন ধরনের অনাক্রম্যতা?

Barisal · 2016

  • বংশগতীয়
  • যান্ত্রিক
  • রস সংশ্লিষ্ট
  • কোষভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে?

Barisal · 2016

  • প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা
  • প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?

Dinajpur · 2016

  • রক্ত
  • ত্বক
  • শ্লেষ্মা
  • অ্যান্টিবডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পাইরোজেন কী জাতীয় পদার্থ?

Rajshahi · 2016

  • প্রোটিন
  • শর্করা
  • লিপিড
  • ফেনল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • কলায় অবস্থান করে
  • পরিণত নিউট্রোফিল
  • পুঁজ হিসেবে দেহের বাহিরে নিষ্ক্রান্ত হয়
  • সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?

Rajshahi · 2016

  • সেরুমেন
  • ফ্যাগোসাইট
  • ইন্টারফেরন
  • কমপ্লিমেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস [গণিত] (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দবমি কোন ধরনের অনাক্রম্যতা?কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবমানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?পাইরোজেন কী জাতীয় পদার্থ?ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।