প্রতিরক্ষায় উদ্দীপকে উল্লিখিত আবরনটির ভূমিকা লিখ
উত্তর: উদ্দীপকের উল্লিখিত আবরণটি হলো ত্বক। নিচে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা দেওয়া হলো: মানবদেহে ত্বকের তিনটি কার্যকরী স্তর রয়েছে। এগুলো হলো এপিডার্মিস, ডার্মিস ও হাইপোডার্মিস। দেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক । ত্বক জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। পানি ও পানিতে দ্রবীভূত যৌগের প্রতি অভেদ্যতা ত্বকের এ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।-এ ছাড়া ত্বক সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেহকে রক্ষা করে। বাইরের ক্ষতিকর বস্তুর প্রবেশ প্রতিরোধ করা ছাড়াও ত্বক কোষের শুষ্কতা রোগ্প করে কোষের ভেতরের অবস্থা স্থিতিশীল রাখতে সহায়তা করে। ত্বকের যান্ত্রিক শক্তি ভেতরের ডার্মিস স্তরের কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন তৈরির যোজক কলা নিয়ন্ত্রণ করে থাকে৷ জীবাণুর প্রতি যান্ত্রিক বাধা ছাড়াও ত্বকের বিশেষ কিছু কোষ জীবাণু ধ্বংসের কাজ করে থাকে। ত্বকে বিশেষ্ করে ডার্মিস স্তরে যে সব প্রকৃতির কোষ পাওয়া যায় তাদের অর্ধেকেরই জীবাণুর প্রতি- প্রতিবক্ষামূলক কার্যকলাপ রয়েছে। এ ছাড়া ত্বকের সিবেসিয়াস গ্রন্থি হতে নিঃসৃত সিবাম উত্তম ব্যাকটেরিয়ানাশক হিসেবে কাজ করে। সুতরাং উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝা যায় যে, ত্বক মানবদেহ প্রতিরক্ষায় সত্যিকারভাবেই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
প্রতিরক্ষায় উদ্দীপকে উল্লিখিত আবরনটির ভূমিকা লিখ
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর