উদ্দীপকে ক্ষরিত রসের কার্যকলাপ কি স্পেসিফিক?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লিক্ষোসাইট রসের কার্যকলাপ নন-স্পেসিফিক। নিচে তা আলোচনা করা হলো: ফ্যাগোসাইট: বড় আকারের শ্বেত রক্তকণিকা যা অণুজীব, অন্য কোষ ও বহিরাগত কণা ভক্ষণ করে দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে তাকে ফ্যাগোসাইট বলে। প্রধান ফ্যাগোসাইটিক, কণিকা দুইটি হচ্ছে নিউট্রেফিল ও ম্যাক্রোফেজ। এগুলো অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। দেহে জীবাণুর সংক্রমণ হলে তার প্রতি সাড়াদান হিসেবে নিউট্রোফিল রক্তে, আর ম্যাক্রোফেজ নির্দিষ্ট টিস্যুতে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু গ্রাস করে। শুধু জীবাণু গ্রাস ও হজম করাই নয়, ম্যাক্রোফেজ পুরনো রক্তকণিকা, মৃত টিস্যু-খন্ড ও কোষীয় ময়লা গ্রাস, করে ধাঙ্গর কোষ হিসেবে কাজ করে। সহজাত মারণকোষ (NK cells): এক ধরনের লিফ্ফোসাইট জাতীয় বিশেষ শ্বেত রক্তকণিকা যা টিউমার কোষ ও ভাইরাসে আক্রান্ত কোষের প্লাজমাঝিল্লীতে কিছু নির্দিষ্ট পরিবর্তনকে শনাক্ত করে. কোষগুলোকে ধ্বংস করে দেয় সেসব কোষকে সহজাত মারণকোষ (NK-কোষ) বলে। এগুলো নন-স্পেসিফিক মারণকোষ ৷ NK-কোষ ফ্যাগোসাইট নয়, বরং রাসায়নিরু পদার্থ ক্ষরণ করে নির্দিষ্ট কোষের প্লাজমাবিল্পী নট করে দেয়। NK-কোষের আক্রমণে দ্রুত টার্গেট কোষের ঝিল্লিতে একটি রন্ধ্রের সৃষ্টি হয় এবং নিউক্লিয়াসটি ছিন্নভিন্ন হয়ে যায়।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
উদ্দীপকে ক্ষরিত রসের কার্যকলাপ কি স্পেসিফিক?
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর