উদ্দীপকে উল্লিখিত রহমান দম্পতির ব্যবহৃত পদ্ধতির কর্মকৌশল বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রহমান দম্পতি একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দেন যা IVF নামে পরিচিত। স্বাভাবিকভাবে গর্ভধারণ সম্ভাবনা না হলে উক্ত পদ্ধতি গ্রহণ করা হয়। নিম্নে এর কর্মকৌশল বর্ণনা করা হলো- ধাপ-১: স্ত্রীর স্বাভাবিক রজঃ চক্রকে দমিয়ে রাখতে ওষুধ প্রয়োগ করা হয়। ধাপ-২ : ডিম্বাণুর উৎপাদন বাড়াতে নারীদেহে হরমোনযুক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়। ধাপ-৩: অগ্রগতি পরীক্ষা করা হয় এবং রক্ত ও মূত্র পরীক্ষা করা হয়। ধাপ-৪: ডিম্বাশয় থেকে বিশেষ যন্ত্রের মাধ্যমে পরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করা হয়। ধাপ-৫: পুরুষ সঙ্গীর শুক্রাণু সংগ্রহ করে কালচার মিডিয়ামে রাখা হয় এবং সক্রিয় শুক্রাণু নির্বাচন করা হয়। ধাপ-৬: গবেষণাগারে ইনক্যুবেটরে রাখা সর্বোচ্চ গুণগত মানের শুক্রাণু ও ডিম্বাণু নিষেকের জন্য একসঙ্গে ১৬-২০ ঘণ্টা পেট্রিডিশ বা কাঁচের টিউবে নিষিক্তকরণের জন্য রাখা হয়। ধাপ-৭ : নিষিক্ত ডিম্বাণু সংগ্রহের পর ১-৬ দিনের মধ্যে নারীর জরায়ুতে স্থানান্তর করা হয়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রহমান দম্পতির ব্যবহৃত পদ্ধতির কর্মকৌশল বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর