শেয়ারFacebookWhatsApp

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কী?

উত্তর: ডিম্বাশয়ের সমস্যার দরুন মহিলাদের দেহে নিয়মিত ডিম্বাণু উৎপাদন না হওয়ার কারণে সৃষ্ট রোগ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

উত্তর

ডিম্বাশয়ের সমস্যার দরুন মহিলাদের দেহে নিয়মিত ডিম্বাণু উৎপাদন না হওয়ার কারণে সৃষ্ট রোগ হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।

উত্তর

উদ্দীপকের সিরিজটি চিত্রসহ নিচে দেখানো হলো— question image

উত্তর

শেষ দশাটির পূর্ণতাই মানব শরীরের পূর্ণতা। উদ্দীপকের শেষ দশাটি হলো গ্যাস্টুলা দশা। ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা বিকশিত হয়ে ভ্রূণের পরবর্তী দশা গ্যাস্টুলা গঠন করে। এই দশাটির পূর্ণতাই মানব শরীরের পূর্ণতা নিচে তা ব্যাখ্যা করা হলো— গ্যাস্ট্রুলেশন দশায় বিদ্যমান স্তরসমূহ হতে পরবর্তী উৎপন্ন কোষগুলো গুচ্ছে গুচ্ছে পৃথক হয়ে প্রাথমিক অঙ্গকুঁড়ি গঠন করে। নির্দিষ্ট প্রাথমিক অঙ্গকুঁড়ি থেকে পূর্ণাঙ্গ প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠিত হয়। ভ্রূণীয় স্তরগুলো এক্টোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর চুল, নখ, এপিথেলিয়াল গ্রন্থিসমূহ মুখের ভেতরের আচ্ছাদন, দাঁতের এনামেল, চোখের লেন্স, অন্তঃকর্ণ, নাসিকা এবং অলফ্যাক্টরি এপিথেলিয়াম গঠন করে। স্নায়ুতন্ত্র ও সংবেদী অঙ্গসমূহ পরিপাক নালির অন্তঃআবরণ, পিটুইটারি গ্রন্থি ইত্যাদি গঠিত হয়। ভ্রূণীয় স্তরের মেসোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর ত্বকের ডার্মিস, মেরুদণ্ড, কংকালতন্ত্র, পেশি কলা, যোজক কলা, লসিকা গ্রন্থি ও লসিকা বৃক্কের কর্টেক্স, দাঁতের ডেন্টিন ও চোখের বিভিন্ন অংশ, রেচন ও জননাঙ্গ, লসিকাগ্রন্থি দেহ গহ্বরের অন্ত্র প্রাচীর গঠন করে। ভ্রূণীয় স্তরের এন্ডোডার্ম হতে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণীর পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ, অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থি, অগ্ন্যাশয়, মধ্যকর্ণ, শ্বসনতন্ত্র, রেচন ও জননতন্ত্রের কিয়দংশ, কঙ্কালতন্ত্র ও পেশিসমূহ, রক্ত ও রক্তনালি গঠিত হয়। ভ্রূণ পরিস্ফুটনের গ্যাস্টুলেশন দশায় বিদ্যমান বিভিন্ন ভ্রূণীয় স্তরের পরিবর্তনের ফলে পূর্ণাঙ্গ প্রাণীর দেহ গঠিত হয়। সুতরাং গ্যাস্ট্রুলেশন দশার বিভিন্ন স্তরের পরিবর্তন দ্বারা পূর্ণাঙ্গ প্রাণীর দেহ গঠন অসম্ভব। উপরোক্ত আলোচনার আলোকে তাই আমরা বলতে পারি যে, শেষ দশাটির পূর্ণতা ব্যতীত মানব শরীরের পূর্ণতা সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের শেষ দশাটি হলো গ্যাস্টুলা। এটি একটি গতিশীল দশা, কেননা এই দশার ক্রমান্বয়ে পরিবর্তনের মাধ্যমে ভ্ৰূণীয় পরিস্ফুটন প্রক্রিয়াসম্পন্ন হয়। এই দশা একটি গতিশীল দশা; নিচে এর সপক্ষে যুক্তি দেখানো হলো— ১. এক্টোডার্ম : চুল, নখ, এপিথেলিয়াল গ্রন্থিসমূহ, মুখের ভেতরের আচ্ছাদন, দাঁতের এনামেল, চোখের লেন্স, অন্তঃকর্ণ, নাসিকা এবং অলফ্যাক্টরি এপিথেলিয়াম এক্টোডার্ম হতে সৃষ্টি হয় । তাছাড়া মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, মোটর স্নায়ু, অপটিক স্নায়ু ও পশ্চাৎ পিটুইটারি, সেন্সরী গ্যাংলিয়া এবং স্নায়ুসমূহ, অ্যাড্রিনাল মেডুলা, সিমপ্যাথেটিক গ্যাংলিয়া, করটি দাঁতের ডেন্টিন ইত্যাদি সৃষ্টি হয়। ২. মেসোডার্ম : মেসোডার্ম হতে নটোকর্ড, মেরুদণ্ড, বক্ষদেশীয় এবং উদরীয় গহ্বরের আচ্ছাদন, রক্ত, অস্থিমজ্জা, লিম্ফয়েড কলা, রক্তনালির এন্ডোথেলিয়াম, লিম্ফ্যাটিকস, কঙ্কালপেশি, অস্থি ও কোমলাস্থি (করোটি ব্যতীত) ডার্মিস, যোজক কলা, গোলাড, জনননালি সৃষ্টি হয়। ৩. এন্ডোডার্ম : এন্ডোডার্ম পরিপাকনালির আচ্ছাদন, শ্বসননালির এপিথেলিয়াম, গলবিলীয় থলি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, যোনি, মূত্রনালির আচ্ছাদন, যকৃত, অগ্ন্যাশয়, মধ্যকর্ণের গহ্বর, ইউস্টেশিয়ান নালি, ইউরেটার, বৃক্ক এবং রেচন জননতন্ত্রের এপিথেলিয়াম সৃষ্টি হয়
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।