'Q [গণিত] প্রক্রিয়ার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] প্রক্রিয়া হলো উওজেনেসিস। নিচের উওজেনেসিস এর বর্ণণা দেওয়া হলো: ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু সৃষ্টির পদ্ধতিকে উওজেনেসিস বলে। ভ্রুমবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়াটিকে নিচে বর্ণিত চারটি ধাপে ভাগ করা হয়। 1. সংখ্যা বৃদ্ধি: ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াল কোষ (2n) বার বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উওগোনিয়া সৃষ্টি করে। উওগোনিয়ামে ডিপ্লয়েড (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে। 2. পরিবর্ধন: সাইটোপ্লাজমে লিপিড, প্রোটিন ইত্যাদি কুসুম আকারে জমা হওয়ার ফলে উওগোনিয়ামটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। একই সময়ে নিউক্লিয়াসের আয়তনও বৃদ্ধি পায়। বিপাকীয় কাজসহ প্রোটিন সংশ্লেষণ অনেক বৃদ্ধি পায়। পরিবর্ধিত এ উওগোনিয়ামকে প্রাইমারি উওসাইট বলে। প্রতিটি প্রাইমারি উওসাইট (2n) একস্তর গ্রানূলোসা বা ফলিকল কোষ দ্বারা আবৃত হয়ে প্রাইমারি ফলিকল-এ পরিণত হয়। 3. পূর্ণতাপ্রাপ্তি: বয়ঃসন্ধিকাল থেকে প্রতি মাসে কিছু প্রাইমারি ফলিকল বৃদ্ধি, লাভ করে। এদের মধ্যে, সাধারণত একটি পরিপক্ক হয় এবং অবশিষ্টগুলো বিলুপ্ত হয়। পরিপক্ক প্রাইমারি ফলিকলকে গ্রাফিয়ান ফলিকল বলে। বৃদ্ধিরত প্রাইমারি ফলিকলের অভ্যন্তরস্থ প্রাইমারি উওসাইট প্রথমত মিয়োটিক বিভাজন দ্বারা দুটি অসম কোষ উৎপন্ন করে। বড় কোষটিকে সেকেন্ডারি উওসাইট এবং ছোট কোষটিকে ১ম পোলার বডি বলে। ১ম পোলার বডি অতঃপর. মাইটোসিস প্রক্রিয়ায়, বিভাজিত হয়ে দুটি পোলার বডি তৈরি করে। অপরদিকে, সেকেন্ডারি উওসাইটটি নিষেকের জন্য প্রস্তুত হতে থাকে। মানুষের ক্ষেত্রে সেকেন্ডারি উওসাইট অবস্থায় ডিম্বাণু নির্গমণ বা ওভ্যুলশন হয়। পরে যখন কোন শুক্রাণু ডিম্বাপুর জোনা পেলুসিডা ভেদ করে, তখন সেকেন্ডারি উওসাইটে দ্বিতীয় মিয়োটিক বিভাজন সম্পন্ন হয়। এ বিভাজনে সেকেন্ডারি উওসাইটটি অসমভাবে বিভাজিত হয়ে একটি বড় হ্যাপ্লয়েড (n) উওটিড ও একটি ছোট পোলার বডি (n) সৃষ্টি করে। এভাবে পূর্ণতাপ্রাপ্তি পর্যায়ে, একটি প্রাইমারি উওসাইট থেকে একটি বৃহৎ উওটিড ও তিনটি ছোট পোলার বডি সৃষ্টি হয়। 4. রূপান্তর: এ পর্যায়ে উওটিড রূপান্তরিত হয়ে ওভাম বা-ডিম্বাBs-তে পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
'Q প্রক্রিয়ার বর্ণনা দাও।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর