শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রক্রিয়াটির ধাপ বর্ণনাপূর্বক উপযোগিতা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রক্রিয়াটি কৃত্রিম গর্ভধারণ বা আইভিএফ (IVF) পদ্ধতি। নিচে আইভিএফ প্রক্রিয়াটির ধাপ বর্ণনাপূর্বক উপযোগিতা বিশ্লেষণ করা হলো— ধাপ-১ : IVF-এর প্রথম ধাপে স্ত্রীর স্বাভাবিক রজঃচক্র দমিয়ে রাখতে একটি ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধটি ইনজেকশন হিসেবে কিংবা নাকের ভেতর স্প্রে করে দেওয়া হয়। ধাপ-২ : নারীদেহে ডিম্বাণুর সংখ্যা বাড়াতে F.S.H হরমোন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ধাপ-৩ : ডিম্বাণু চোষক প্রক্রিয়া বিশেষ যন্ত্রের দ্বারা ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এভাবে কয়েকটি পরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করা হয়ে থাকে। ধাপ-৪ : বাবা বা ডোনার থেকে স্পার্ম বা শুক্রাণু নমুনা গ্রহণ করা হয় এবং পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ ও সক্রিয় শুক্রাণুগুলোকে নির্বাচন করা হয়। ধাপ-৫ : প্রায় ১৬-২০ ঘণ্টা শুক্রাণু ও ডিম্বাণুগুলোকে নিষেকের জন্য পেট্রিডিসে রাখা হয়। একটি সুস্থ সবল ভ্রূণ সাধিত হয়েছে কি-না সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়। অনেক সময় আন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশনের দ্বারা ডিম্বাণুর ভিতর শুক্রাণুকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ধাপ-৬ : সাধারণত ডিম্বাণু সংগ্রহের ২-৩ দিনের মধ্যে নারীর দেহের জরায়ুতে তা স্থাপন করা হয়। পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা বা বন্ধ্যাত্ব দূর করে পিতৃ ও মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি করতে আইভিএফ পদ্ধতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এতে মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি হয়। ডিম্বনালি ক্ষতিগ্রস্ত থাকলেও এ পদ্ধতিতে গর্ভধারণ সম্ভব। এটি নিরাপদ ও সহজ পদ্ধতি

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রক্রিয়াটির ধাপ বর্ণনাপূর্বক উপযোগিতা বিশ…

উদ্দীপক

আরিফ সাহেবের স্ত্রী দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর ঢাকাস্থ ফার্টিলিটি সেন্টারে চিকিৎসার জন্য গেল। কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি জানতে পারলেন তার স্ত্রী প্রজননগত সমস্যার কারণে স্বাভাবিকভাবে গর্ভধারণে অক্ষম। তবে বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণ সম্ভব— যে প্রক্রিয়ার প্রথম ধাপ দেহের বাইরে সংঘটিত হলেও পরবর্তী ধাপগুলো মাতৃদেহে সংঘটিত হয়।

উত্তর

সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের উদ্ভবসহ জননাঙ্গের সক্রিয় পরিস্ফুটনকালই বয়ঃসন্ধিকাল।

উত্তর

যে পদ্ধতিতে মহিলাদের ক্ষেত্রে উভয় দিকের ফেলোপিয়ান নালির অংশ কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণুর প্রবেশের পথ বন্ধ হয়ে যায় তাকে লাইগেশন বা টিউবেকটমি বলে। অধিক সন্তানবতী বা যারা একেবারেই আর সন্তান নিতে চান না বা গর্ভধারণের জন্য শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য এ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরিফ সাহেবের স্ত্রীর সমস্যা স্বাভাবিকভাবে গর্ভধারণে অক্ষমতা। নিচে আরিফ সাহেবের স্ত্রীর সমস্যাটির নানাবিধ কারণ নিচে ব্যাখ্যা কর হলো— ১. স্ত্রী প্রজননতন্ত্রের ফেলোপিয়ান নালির মাধ্যমে শুক্রাণু পরিবাহিত হয়ে ডিম্বাণুর সান্নিধ্যে আসে। সংক্রমণ রোগ, পেলভিক সার্জারি কিংবা অন্য কোনো কারণে এ নালি ক্ষতিগ্রস্ত হলে নারীরা প্রজননে অক্ষম হয়ে পড়ে। এছাড়া দৈহিক যেকোনো কারণে এ নালির মুখ বন্ধ হয়ে গেলে কিংবা বাঁকা হয়ে গেলে ডিম্বাণু জরায়ুতে আসতে পারে না। আবার শুক্রাণুও জরায়ু থেকে নালির মধ্যে ঢুকতে পারে না। ফলে নারী প্রজননে অক্ষম হয়। ২. হরমোনজনিত কারণে স্ত্রীদের ডিম্বাণু সঠিকভাবে পরিপক্ব হয় না অথবা ডিম্বাণু সঠিক সময়ে ডিম্বাশয় থেকে বের হয় না। ফলে অক্ষমতা দেখা দেয়। ৩. অনেক নারীর জরায়ুমুখে অতিরিক্ত মিউকাস সৃষ্টি হয় অথবা সার্জারির ফলে সৃষ্ট সমস্যা হওয়ার কারণে ডিম্বাণু জরায়ুতে প্রবেশ করতে পারে না। ফলে গর্ভধারণে অক্ষমতা সৃষ্টি হয়। ৪. জরায়ুতে টিউমার বা ক্যান্সার হলে, কিংবা জন্মগতভাবে জরায়ুর গঠনে ত্রুটি থাকলে এটি সন্তান ধারণ করতে পারে না। অক্ষমতার এটাও একটি কারণ। ৫. ডিম্বপাতে ব্যর্থ হওয়ার কারণে অক্ষমতা সৃষ্টি হয় । ৬. জরায়ুর ক্ষতজনিত সমস্যার কারণে প্রায় ৫% — ১০% নারী প্রজননজনিত জটিলতায় ভোগে৷ ৭. অকালে মেনোপজ হলে, ডায়াবেটিস হলে, স্টেরয়েড ঔষধ সেবন করলে, অতিরিক্ত মদ্যপান করলে, দেহের ওজন অতিরিক্ত হলে নারীর প্রজনন ক্ষমতা থাকে না। উপরে উল্লেখিত কোনো একটি সমস্যার কারণে আরিফ সাহেবের স্বাভাবিক গর্ভধারণে অক্ষম।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিশেষ প্রক্রিয়াটি কৃত্রিম গর্ভধারণ বা আইভিএফ (IVF) পদ্ধতি। নিচে আইভিএফ প্রক্রিয়াটির ধাপ বর্ণনাপূর্বক উপযোগিতা বিশ্লেষণ করা হলো— ধাপ-১ : IVF-এর প্রথম ধাপে স্ত্রীর স্বাভাবিক রজঃচক্র দমিয়ে রাখতে একটি ওষুধ প্রয়োগ করা হয়। ওষুধটি ইনজেকশন হিসেবে কিংবা নাকের ভেতর স্প্রে করে দেওয়া হয়। ধাপ-২ : নারীদেহে ডিম্বাণুর সংখ্যা বাড়াতে F.S.H হরমোন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। ধাপ-৩ : ডিম্বাণু চোষক প্রক্রিয়া বিশেষ যন্ত্রের দ্বারা ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এভাবে কয়েকটি পরিপক্ক ডিম্বাণু সংগ্রহ করা হয়ে থাকে। ধাপ-৪ : বাবা বা ডোনার থেকে স্পার্ম বা শুক্রাণু নমুনা গ্রহণ করা হয় এবং পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুস্থ ও সক্রিয় শুক্রাণুগুলোকে নির্বাচন করা হয়। ধাপ-৫ : প্রায় ১৬-২০ ঘণ্টা শুক্রাণু ও ডিম্বাণুগুলোকে নিষেকের জন্য পেট্রিডিসে রাখা হয়। একটি সুস্থ সবল ভ্রূণ সাধিত হয়েছে কি-না সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়। অনেক সময় আন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশনের দ্বারা ডিম্বাণুর ভিতর শুক্রাণুকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ধাপ-৬ : সাধারণত ডিম্বাণু সংগ্রহের ২-৩ দিনের মধ্যে নারীর দেহের জরায়ুতে তা স্থাপন করা হয়। পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা বা বন্ধ্যাত্ব দূর করে পিতৃ ও মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি করতে আইভিএফ পদ্ধতি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এতে মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি হয়। ডিম্বনালি ক্ষতিগ্রস্ত থাকলেও এ পদ্ধতিতে গর্ভধারণ সম্ভব। এটি নিরাপদ ও সহজ পদ্ধতি
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।