উদ্দীপকের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শুক্রাণু মূলত স্পার্মাটোেজনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। নিচে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো— সমগ্র প্রক্রিয়াটিকে তিনটি ধাপে ভাগ করা যায়। ১. সংখ্যাবৃদ্ধি পর্যায় : শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াল কোষ বার বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উৎপন্ন কোষগুলোকে স্পার্মাটোগোনিয়া বলে। স্পার্যটোগোনিয়ামকে (2n) শুক্রাণু মাতৃকোষও বলা হয়। ২. পরিবর্ধন পর্যায় : প্রতিটি স্পার্মাটোগোনিয়াম সেমিনিফেরাস নালিকার সার্টলী কোষ থেকে খাদ্য শোষণ করে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলোকে প্রাইমারি স্পার্মাটোসাইট বলে। ৩. পূর্ণতাপ্রাপ্তি পর্যায় : এ পর্যায়ে প্রতিটি প্রাইমারি স্পার্মাটোসাইট (2n) মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু (n) উৎপন্ন করে। প্রথম মায়োটিক বিভাজনের মাধ্যমে দুটি সেকেন্ডারি স্পার্মাটিড উৎপন্ন হয়। পরবর্তীতে ২য় মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় চলাচলে অক্ষম গোলাকার চারটি অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড উৎপন্ন হয়, এরপর স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে জটিল পরিবর্তনের ফলে স্পার্মাটিডগুলো শুক্রাণুতে পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর