শেয়ারFacebookWhatsApp

গর্ভবতী অবস্থায় মায়ের প্রতি আলাদা যত্ন নিতে হয়— বিশ্লেষণ কর।

উত্তর: গর্ভে সন্তান ধারণকারী মাকে গর্ভবতী বলে। সাধারণত একটি মানব সন্তান ৩৪–৩৮ সপ্তাহ মায়ের গর্ভে অবস্থান করে। এ সময় মায়ের দেহ হতে পুষ্টি লাভ করে, সন্তানের বৃদ্ধি হয়। এজন্য দেখা যায় মায়ের শারীরিক ও মানসিক অবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়। একটি সুস্থ ও সবল সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের পরিচর্যা করা আবশ্যকীয়। নিচে গর্ভবতী অবস্থায় মায়ের প্রতি যেসব বিষয়ে আলাদা যত্ন নিতে হয় তা উল্লেখ করা হলো- ১. গর্ভবতী অবস্থায় পরিমিত পরিশ্রম ও বিশ্রাম নেওয়া উচিত ২. গর্ভাবস্থায় খুব চাপা জামা-কাপড় পরা উচিত নয়। ৩. গর্ভাবস্থায় সহজে হজম হয় এমন আমিষ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া উচিত। ৪. গর্ভাবস্থায় অকারণে একশো দুশো কিলোমিটারের বেশি ভ্রমণ না করাই বাঞ্ছনীয় ৫. গর্ভাবস্থায় মাড়ি ও দাঁতের বেশি যত্ন নেওয়া উচিত। ৬. গর্ভবতী মায়ের ধূমপান ও মদ্যপান পরিহার করা উচিত। ৭. গর্ভবতী মাকে ৫ম ও ৬ষ্ঠ মাসে একটি করে টিটেনাস টিকা নিতে হবে। ৮. গর্ভবতী মাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

গর্ভবতী অবস্থায় মায়ের প্রতি আলাদা যত্ন নিতে হয়— বিশ্লেষণ কর।

উদ্দীপক

মাল্টিমিডিয়া সজ্জিত শ্রেণিকক্ষে শিক্ষক ছবি দেখিয়ে বললেন, 'আমরা আমাদের মা'র গর্ভে ভ্রূণাবস্থা থেকে পরিস্ফুটনের মাধ্যমে অনেকদিন অবস্থানের পর পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে এসেছি। ভ্রূণাবস্থার পূর্বে বাবা-মার দেহে শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয় এবং নিষেক ক্রিয়া শেষে মা গর্ভধারণ করেন। গর্ভাবস্থায় মায়ের প্রতি অনেক যত্ন নিতে হয়। [বরিশাল বোর্ড ২০১৫]

উত্তর

বয়োপ্রাপ্ত নারীর সমগ্র যৌনজীবনে প্রায় নিয়মিত, গড়ে ২৮ দিন পরপর জরায়ু থেকে রক্ত, মিউকাস, এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনই হলো রজঃচক্র।

উত্তর

মানব ডিম্বাণুর চিহ্নিত চিত্র নিচে অঙ্কন করে দেখানো হলো— question image

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শুক্রাণু মূলত স্পার্মাটোেজনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। নিচে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো— সমগ্র প্রক্রিয়াটিকে তিনটি ধাপে ভাগ করা যায়। ১. সংখ্যাবৃদ্ধি পর্যায় : শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার জার্মিনাল এপিথেলিয়াল কোষ বার বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। উৎপন্ন কোষগুলোকে স্পার্মাটোগোনিয়া বলে। স্পার্যটোগোনিয়ামকে (2n) শুক্রাণু মাতৃকোষও বলা হয়। ২. পরিবর্ধন পর্যায় : প্রতিটি স্পার্মাটোগোনিয়াম সেমিনিফেরাস নালিকার সার্টলী কোষ থেকে খাদ্য শোষণ করে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলোকে প্রাইমারি স্পার্মাটোসাইট বলে। ৩. পূর্ণতাপ্রাপ্তি পর্যায় : এ পর্যায়ে প্রতিটি প্রাইমারি স্পার্মাটোসাইট (2n) মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু (n) উৎপন্ন করে। প্রথম মায়োটিক বিভাজনের মাধ্যমে দুটি সেকেন্ডারি স্পার্মাটিড উৎপন্ন হয়। পরবর্তীতে ২য় মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় চলাচলে অক্ষম গোলাকার চারটি অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিড উৎপন্ন হয়, এরপর স্পার্মিওজেনেসিস পদ্ধতিতে জটিল পরিবর্তনের ফলে স্পার্মাটিডগুলো শুক্রাণুতে পরিণত হয়।

উত্তর

গর্ভে সন্তান ধারণকারী মাকে গর্ভবতী বলে। সাধারণত একটি মানব সন্তান ৩৪–৩৮ সপ্তাহ মায়ের গর্ভে অবস্থান করে। এ সময় মায়ের দেহ হতে পুষ্টি লাভ করে, সন্তানের বৃদ্ধি হয়। এজন্য দেখা যায় মায়ের শারীরিক ও মানসিক অবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়। একটি সুস্থ ও সবল সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের পরিচর্যা করা আবশ্যকীয়। নিচে গর্ভবতী অবস্থায় মায়ের প্রতি যেসব বিষয়ে আলাদা যত্ন নিতে হয় তা উল্লেখ করা হলো- ১. গর্ভবতী অবস্থায় পরিমিত পরিশ্রম ও বিশ্রাম নেওয়া উচিত ২. গর্ভাবস্থায় খুব চাপা জামা-কাপড় পরা উচিত নয়। ৩. গর্ভাবস্থায় সহজে হজম হয় এমন আমিষ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া উচিত। ৪. গর্ভাবস্থায় অকারণে একশো দুশো কিলোমিটারের বেশি ভ্রমণ না করাই বাঞ্ছনীয় ৫. গর্ভাবস্থায় মাড়ি ও দাঁতের বেশি যত্ন নেওয়া উচিত। ৬. গর্ভবতী মায়ের ধূমপান ও মদ্যপান পরিহার করা উচিত। ৭. গর্ভবতী মাকে ৫ম ও ৬ষ্ঠ মাসে একটি করে টিটেনাস টিকা নিতে হবে। ৮. গর্ভবতী মাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।