রহমান সাহেবের ১ম সন্তানে হরমোনের প্রভাব আলোচনা কর।
উত্তর: রহমান সাহেবের ১ম সন্তান হলো ছেলে এবং তার বয়স ১৪ বছর। এ বয়সে তার দেহে অনেকগুলো পরিবর্তন লক্ষ করা যায়। মূলত এ বয়সে নিঃসৃত বিভিন্ন হরমোনের প্রভাবে তার দেহের ব্যাপক পরিবর্তন ঘটে। নিচে বিভিন্ন হরমোনের প্রভাব আলোচনা করা হলো- ১. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত তিন ধরনের গোনাডোট্রফিক হরমোনের মধ্যে দুটি হরমোন ছেলেদের জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গগুলোর পূর্ণতা দানে সাহায্য করে। ২. ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) সেমিনিফেরাস নালিকার বৃদ্ধি ও পূর্ণতা ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন (LH) শুক্রাশয়ের লেডিগ কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন নামক পুরুষ যৌন হরমোন ক্ষরণে অংশ নেয়। ৩. সম্মুখ পিটুইটারি গ্রন্থির বিপাকীয় হরমোন এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চরিত্রের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। ৪. অ্যাড্রেনাল গ্রন্থির অ্যান্ড্রোজেন হরমোন শরীরের বিশেষ বিশেষ জায়গায় লোম, বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটায়। ৫. শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন যৌনগ্রন্থি উদ্দীপক রিলিজিং ফ্যাক্টর সম্মুখ পিটুইটারি গ্রন্থিকে FSH ও LH ক্ষরণে উদ্দীপ্ত করে। এ হরমোন দুটি শুক্রাশয়কে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
রহমান সাহেবের ১ম সন্তানে হরমোনের প্রভাব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর