উক্ত দম্পতির ইচ্ছা পূরণে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য? - যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে রহমান দম্পতির দুই সন্তান। একটি ছেলে যার বয়স ১৪ বছর এবং একটি মেয়ে যার বয়স ১২ বছর। যেহেতু রহমান দম্পতি আর কোনো সন্তান গ্রহণ করতে চান না তাই তাদের স্থায়ী পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য। জন্মনিরোধের জন্য স্থায়ী পদ্ধতি অবলম্বন করাকে বন্ধ্যাকরণ বলে। এটি দু'ধরনের যথা- ১. ভ্যাসেকটমি : এ পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে উভয় দিকের শুক্রনালির অংশকে কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু বাইরে আসতে না পারে। ২. টিউবেকটমি বা লাইগেশন : এ পদ্ধতির ক্ষেত্রে মহিলাদের উভয় দিকের ফেলোপিয়ান নালির অংশ কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু প্রবেশের পথ রুদ্ধ হয়ে যায়। অধিক সন্তানবতী বা যারা আর কোনো সন্তান চান না তাদের জন্য এ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তাই বলা যায়, রহমান দম্পতির ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণের জন্য স্থায়ী পদ্ধতিটিই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উক্ত দম্পতির ইচ্ছা পূরণে কোন পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য? - যুক্তিসহ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর