উদ্দীপকে উল্লিখিত জৈবিক প্রক্রিয়াটির গুরুত্ব উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জৈবিক প্রক্রিয়াটি হলো নিষেক। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। নিচে নিষেক ক্রিয়াটির গুরুত্ব উল্লেখ করা হলো- ১. নিষেক জীবের ডিপ্লয়েড সংখ্যাকে পুনঃপ্রতিষ্ঠিত করে যা শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে সম্ভব হয়। ২. নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য প্রস্তুত হয়। ৩. নিষেক পিতা ও মাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে। ৪. নিষেকের ফলে জাইগোটে জিনের নতুন সমন্বয় ঘটে এবং এতে জীবে প্রকরণের সূচনা হয়। ৫. নিষেক ডিম্বাণুর বিপাক হার ও প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি করে। ৬. নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়। ৭. নিষেক জীবের বংশ রক্ষায় ও ধারাবাহিকতায় নিশ্চয়তা প্রদান করে।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জৈবিক প্রক্রিয়াটির গুরুত্ব উল্লেখ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর