উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি হরমোনের প্রভাবেই নারী পুরুষ প্রজনন সক্ষমতা অর্জন করে। নিচে বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করা হলো- হরমোন হলো জৈব রাসায়নিক পদার্থ যা কোনো কোষগহ্বর হতে ক্ষরিত হয়ে রক্তস্রোত দ্বারা বাহিত হয়ে দূরবর্তী অন্য কোনো সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষগুচ্ছসমূহকে প্রভাবিত করে। এই হরমোনের প্রভাবেই নারী-পুরুষ প্রজনন সক্ষমতা অর্জন করে। পুরুষ প্রজননতন্ত্রে হরমোনের ক্রিয়া : পুরুষ প্রজননতন্ত্রের প্রধান হরমোন হচ্ছে শুক্রাশয় থেকে ক্ষরিত টেস্টোস্টেরন। এ হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদন ত্বরান্বিত হয়, দেহের আকার, আকৃতি, পেশি সুগঠিত হয়, সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য আবির্ভাবে সহায়ক হয়, যৌন আচরণের স্বাভাবিক পরিস্ফুটন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। ভ্রূণের পরিস্ফুটনের সময় প্রস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল পরিস্ফুটিত হয়। ফলিকল স্টিমুলেটিং হরমোন শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে শুক্রাণুজনন ঘটায়। লুটিনাইজিং হরমোন শুক্রাশয়ের স্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়। লুটিওট্রফিক হরমোন গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। আন্ড্রোস্টেরন হরমোন শুক্রাশয় হতে ক্ষরিত হয়। এটি পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং শুক্রাণুজননে শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে। স্ত্রী প্রজননতন্ত্রে হরমোনের ক্রিয়া : স্ত্রী প্রজননতন্ত্রের ডিম্বাশয় থেকে প্রধানত দু'ধরনের প্রজননিক হরমোন ক্ষরিত হয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। গোনাডোট্রফিন রিলিজিং হরমোন লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এটি ডিম্বাণু উৎপাদন এবং ইস্ট্রোজেন মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভোলেশন ও ইস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে। লুটিনাইজিং হরমোন ডিম্বাশয়ের কর্পোরা লুটিয়াম সৃষ্টি এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ ত্বরান্বিত করে। লুটিওট্রফিক হরমোন স্ত্রীদের স্তনগ্রন্থির বিকাশ ও দুগ্ধ ক্ষরণ ঘটায়। গোনাডোকটিকয়েড হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে, এবং যৌন গ্রন্থি, যৌন অঙ্গ ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। ইস্ট্রোজেন হরমোন মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং ঋতুচক্র ও স্তনগ্রন্থির বিকাশ নিয়ন্ত্রণ করে। এছাড়া এটি জরায়ুর প্রাচীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। প্রোজেস্টেরন হরমোন বয়ঃসন্ধিতে জরায়ুর প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং জরায়ুর প্রাচীরকে ভ্রূণ ধারণ উপযোগী করে এবং গর্ভাবস্থায় স্তনগ্রন্থির বিকাশ ঘটায়। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় হরমোনের প্রভাবেই একজন পুরুষ বা নারী প্রজনন সক্ষমতা অর্জন করে থাকে। সুতরাং বলা যায় নারী পুরুষের প্রজননের সক্ষমতা অর্জনে হরমোনের ভূমিকা অপরিসীম।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর