উদ্দীপকে উল্লিখিত প্রথম গঠনটি কীভাবে জরায়ুতে প্রতিস্থাপিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম গঠনটি ব্লাস্টুলা। ভ্রূণীয় পরিস্ফুটনের ফলে ব্লাস্টুলা নামক গঠনটি যেভাবে জরায়ুতে প্রতিস্থাপিত হয় তা নিচে ব্যাখ্যা করা হলো- নিষেকের পর ৬ থেকে ৯ দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে সংস্থাপিত হয় তাকে ইমপ্লান্টেশন বলে। নারীর ডিম্বাণু ডিম্বনালির ঊর্ধ্বপ্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পারিণত হয়। এটি দ্রুত বিভক্ত হয়ে মরুলা নামক একটি নিরেট কোষপুঞ্জের সৃষ্টি করে এবং ডিম্বনালির সিলীয় আন্দোলন ও ক্রমসংকোচনের ফলে নিম্নগামী হয়। জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলে। নিরেট কোষপুঞ্জটি ডিম্বনালি থেকে সংগৃহীত তরলে পূর্ণ অন্তঃস্থ গহ্বর (ব্লাস্টোসিল) সমন্বিত ও এক কোষস্তরীয় ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ব্লাস্টোসিস্টে প্রায় ১০০টির মতো কোষ থাকে। ৪-৫ দিনের ভেতর ব্লাস্টোসিস্ট জরায়ুতে এসে পৌঁছালে দু'দিনের মধ্যে এর জোনা পেলুসিডা আবরণ অদৃশ্য হয়ে যায়। তখন ট্রফোব্লাস্ট কোষ ও জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামের যেখানে প্রোথিত হবে সেখানকার আবরণী টিস্যু ট্রফোব্লাস্ট থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে বিগলিত হয়। তখন ব্লাস্টোসিস্টটি সেখানে মুক্ত হয়। এভাবে নিষেকের ৬ষ্ঠ থেকে ৯ম দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে অবদ্ধ হয়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম গঠনটি কীভাবে জরায়ুতে প্রতিস্থাপিত হয়? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর