উদ্দীপকে উল্লেখিত নাফিছের এ ধরনের পরিবর্তনের কারণ- ব্যাখ্যা কর।
উত্তর: নাফিছের যে বয়স তাতে এ বয়সে তার দেহে বাহ্যিক গৌণ যৌন বৈশিষ্ট্যসমূহ বিকশিত হয় এবং তার দেহে অনেকগুলো পরিবর্তন লক্ষ করা যায়। মূলত এ বয়সে নিঃসৃত বিভিন্ন হরমোনের প্রভাবে তার দেহের ব্যাপক পরিবর্তন ঘটে। যেসব হরমোনের প্রভাবে নাফিজের এরূপ পরিবর্তন দেখা যায় তা নিচে উল্লেখ করা হলো : ১. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত তিন ধরনের গোনাডোট্রফিক হরমোনের মধ্যে দুটি হরমোন পুরুষে জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গগুলোর পূর্ণতা দানে সাহায্য করে। ২. ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) সেমিনিফিয়াস নালিকার বৃদ্ধি ও পূর্ণতা ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন (LH) শুক্রাশয়ের লেডিগ কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন নামক পুরুষ যৌন হরমোন ক্ষরণে অংশ নেয়। ৩. সম্মুখ পিটুইটারি গ্রন্থির বিপাকীয় হরমোন এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চরিত্রের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। ৪. অ্যাড্রেনাল গ্রন্থির অ্যান্ড্রোজেন হরমোন শরীরের বিশেষ বিশেষ জায়গায় লোম, বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। ৫. শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকালে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন যৌনগ্রন্থি উদ্দীপক রিলিজিং ফ্যাক্টর সম্মুখ পিট্যুইটারি গ্রন্থিকে FSH ও LH ক্ষরণে উদ্দীপ্ত করে। এ হরমোন দুটি শুক্রাশয়কে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে। টেস্টোস্টেরন প্রাইমারি জননাঙ্গের বৃদ্ধি, আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নাফিছের এ ধরনের পরিবর্তনের কারণ- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর