পেসমেকার হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অবস্থিত?
ক. ডান অলিন্দ
খ. বাম অলিন্দ
গ. ডান নিলয়
ঘ. বাম নিলয়
উত্তর: ডান অলিন্দ
ব্যাখ্যা: ডান অলিন্দের প্রাচীরে স্বাভাবিক ভাবেই এস এ নোড পেসমেকার হিসেবে কাজ করা শুরু করে মায়ের গর্ভে থাকা কালীন ১৮-২১ দিনের মধ্যে। যা আর কখনো থামার সুযোগ পায় না। আমাদের দেহের প্রাকৃতিক এই পেসমেকারের কাজের সমাপ্তি ঘটে মৃত্যুর মধ্য দিয়ে। তবে হার্ট ব্লক হলে এটি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ