কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য নয়?
ক. প্রকৃতি অনৈচ্ছিক
খ. ডােরাবিশিষ্ট
গ. রক্ত সরবরাহ প্রচুর
ঘ. পেশিতন্তু শাখান্বিত
উত্তর: রক্ত সরবরাহ প্রচুর
ব্যাখ্যা: হৃদপেশির বৈশিষ্ট্যঃ (১) এ পেশির সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ও ভ্যাগাস স্নায়ু হৃৎপিণ্ড শাখা বিস্তার করে। হৃদপেশিকে মায়োকার্ডিয়ামও বলে। (২) এ কলার কোষ বেলুনাকার ও লম্বাটে কিন্তু এর সারকোলেমা অস্পষ্ট ও অসম্পূর্ণ। হদপেশি কোষের কেন্দ্র অঞ্চলে একটিমাত্র নিউক্লিয়াস থাকে। (৩) এর ডোরাকাটা দাগ সূক্ষ্ম ও অস্পষ্ট। (৪) কোষগুলো শাখা-প্রশাখা দ্বারা একে অন্যের সঙ্গে সাইটোপ্লাজমীয় যোগসূত্র স্থাপন করে। ফলে সব পেশি কোষকে একটা কোষ বলে মনে হয়। (৫) পরপর দুটি কোষের মধ্যস্থলে ইন্টারকোলেটেড ডিস্ক থাকে।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ
কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য নয়?
- ক.প্রকৃতি অনৈচ্ছিক
- খ.ডােরাবিশিষ্ট
- গ.রক্ত সরবরাহ প্রচুর
- ঘ.পেশিতন্তু শাখান্বিত
উত্তর