উদ্দীপকে তন্ত্র A ও তন্ত্র B, ভিন্নতন্ত্রের অন্তর্ভুক্ত হলেও তারা বর্জ্য পদার্থ নিষ্কাশন করে- তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের তন্ত্র A হলো রেচনতন্ত্র এবং B হলো শ্বসনতন্ত্র। রেচনতন্ত্র দেহ থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে এবং শ্বসনতন্ত্র শ্বাসকার্যে উৎপন্ন বর্জ্য অর্থাৎ CO₂ দেহের বাহিরে নিষ্কাশন করে। তন্ত্র দুটো ভিন্ন হলেও এরা একই কাজ করে, যা নিচে বিশ্লেষণ করা হলো- রেচনতন্ত্র মূলত শিম বীজ আকৃতির দুটি বৃক্ক, রেচন নালি, মূত্রথলি ও মূত্রনালি নিয়ে গঠিত। বৃক্কে তিনটি অঞ্চল বিদ্যমান- কর্টেক্স, মেডুলা ও পেলভিস। বৃক্কের গাঠনিক ও কার্ষিক একক হলো নেফ্রন, যা রেনাল চিত্র: নেফ্রনের চিহ্নিত চিত্র করপাসল ও রেনাল রেচনতন্ত্র বিভিন্ন ছাঁকনের মাধ্যমে রক্ত থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ (ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পৃথক করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। মূলত আমিষ জাতীয় খাদ্য যা পরিপাক হয়ে শক্তি ও নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন করে। অপরদিকে শ্বসনতন্ত্র নাসারন্ধ্র, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস ও অ্যালভিওলাস নিয়ে গঠিত। কোষে খাদ্য ০₂ দ্বারা জারিত হয়ে শক্তি ও CO₂ উৎপন্ন হয়। এই CO₂ গ্যাস রক্তে বাহিত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসে আসে এবং সেখান থেকে দেহের বাইরে নিষ্কাশিত হয়। উপরে বর্ণিত দুটো পদার্থ দেহের জন্য ক্ষতিকর। তাই এ দুটো বর্জ্য পদার্থ দুটো ভিন্ন তন্ত্রের মাধ্যমে অপসারিত হয়। তন্ত্র দুটো গঠনগতভাবে ভিন্ন হলেও এরা একই কাজ সম্পাদন করে।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
উদ্দীপকে তন্ত্র A ও তন্ত্র B, ভিন্নতন্ত্রের অন্তর্ভুক্ত হলেও তারা ব…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর