উদ্দীপকের অঙ্গটির চিত্রসহ অন্তর্গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিম বীজের ন্যায় অঙ্গটি হলো মানব বৃক্ক বা কিডনি। নিম্নে এর চিহ্নিত চিত্রসহ অন্তর্গঠন দেয়া হলো- বৃক্কের অন্তর্গঠনে দেখা যায় যে, এর বাইরের দিকে কর্টেক্স এবং ভেতরের দিকে মেডুলা অবস্থিত। বৃক্কের কর্টেক্স অংশ প্রধানত নেফ্রনের মালপিজিয়ান করপাসল দ্বারা গঠিত। বৃক্কের মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে সাজানো ৮-১৮ টি পিরামিডের মতো অঞ্চল আছে। এদের রেনাল পিরামিড বলে। বৃক্কের লম্বচ্ছেদে দৃশ্যমান গহ্বরকে রেনাল সাইনাস বলে। সাইনাসে গবিনী -এর পেলভিস অঞ্চল এবং বৃক্কীয় শিরা ও ধমনি যুক্ত থাকে। প্রতিটি পিরামিডের শীর্ষ বা প্যাপিলা মাইনর ক্যালিক্সে উন্মুক্ত হয়। কয়েকটি মাইনর ক্যালিক্স একত্রে মেজর ক্যালিক্সে উন্মুক্ত থাকে। কয়েকটি মেজর ক্যালিক্স মিলে গবিনীর পেলভিস অঞ্চল গঠন করে। বৃক্কের গঠন ও কাজের একক নেফ্রন এর ৮৫% কর্টেক্সে এবং ১৫% মেডুলায় অবস্থিত।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গটির চিত্রসহ অন্তর্গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর