উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশ থেকে কিভাবে বর্জ্য পৃথক হয় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে A চিহ্নিত অংশটির নাম গ্লোমেরুলাস। বোম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাসের অবস্থান। এটি যান্ত্রিক পরিস্রাবকের কাজ করে। গ্লোমেরুলাসের অ্যাফারেন্ট রক্তনালিকার ব্যাস ইফারেন্ট রক্তনালিকার ব্যাস অপেক্ষা বেশি হওয়ায় এতে উচ্চ রক্তচাপ বজায় থাকে। এ উচ্চ চাপযুক্ত রক্ত গ্লোমেরুলাস দিয়ে বৃক্ক নালিকায় প্রবাহিত হওয়ার সময় আরও দুটি চাপ বাধাপ্রাপ্ত হয়। এর একটি রক্তের প্লাজমা প্রোটিনের অভিস্রবণিক চাপ আর অন্যটি বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরীণ চাপ। এ দুটি চাপের ফলে গ্লোমেরুলাসে উচ্চ রক্তচাপ বাধাগ্রস্থ হয় এবং পরিস্রাবণ চাপ সৃষ্টি হয়। এ চাপে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড পরিস্রাবণ প্রক্রিয়ায় কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম ও ভিত্তি ঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। এ পরিদ্রুত তরল অর্থাৎ গ্লোমেরুলার ফিলট্রেট গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুল গহ্বরে প্রবেশ করে এবং সেখান থেকে পরবর্তীতে নালিকায় যায়। আর এভাবেই উদ্দীপকের 'A চিহ্নিত অংশ অর্থাৎ গ্লোমেরুলাস থেকে বর্জ্য পৃথক হয়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত অংশ থেকে কিভাবে বর্জ্য পৃথক হয় বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর