শেয়ারFacebookWhatsApp

রেচন সম্পর্কে আখির বাবার উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের আখির দেখা প্রাণীটি হলো একটি ঘাসফড়িং। ঘাসফড়িং এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির যা নিম্নে বিশ্লেষণ করা হলো - মালপিজিয়ান নালিকা হল ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য অভিযোজিত হয়। এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত হয়। মালপিজিয়ান নালিকার বদ্ধ-প্রান্তীয় অংশ দ্বারা হিমুসিলের হিমোলিম্মফ থেকে কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম ইউরেট এবং পানি শোষিত হয়।নালিকার ভেতরে এগুলো পরিবর্তিত হয়ে পটাশিয়াম বাই কার্বনেট এবং ইউরিক এসিডে পরিণত হয়। এর গোড়ার অংশ দ্বারা পটাশিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক এসিড পানির সাথে পৌষ্টিক নালীর গহ্বরে প্রবেশ করে। পাশ্চাত অন্ত্রের মলাশয় অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক এসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়। অতএব উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে ঘাসফড়িংয়ের রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির।

HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল

রেচন সম্পর্কে আখির বাবার উক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

আঁখি খেলতে যাওয়ার সময় ঘাসের উপর একটি পতঙ্গকে লাফ দিতে লক্ষ করল। বাবার কাছ থেকে এ পতঙ্গ সম্পর্কে জানতে চাইলে বাবা বললেন, “এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। রেচনের বর্জ্য পদার্থ পরিপাকের বর্জ্যরে সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত O2 পরিবহন করলেও শ্বসনে এ প্রাণীটির রক্ত তেমন কোনো ভ‚মিকা রাখে না। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র যেখানে O2 পরিবহনের প্রয়োজনই পড়ে না।”

Jessore · 2019

উত্তর

ঘাসফড়িং সহ অন্যান্য কীটপতঙ্গের স্বাধীন ও স্বতন্ত্রভাবে প্রতিবিম্ব গঠনের সক্ষম পুঞ্জাক্ষির প্রতিটি সরলাক্ষ্মী বা দর্শন একক বা একক আলোক সংবেদী অংশকে ওমাটিডিয়াম বলে ।

উত্তর

ঘাসফড়িং শ্বাসকার্য সম্পাদনের জন্য ট্রাকিয়া ও তার শাখা প্রশাখা পরস্পরের সাথে মিলিত হয়ে যে তন্ত্রের সৃষ্টি করে তাকে ট্রাকিয়াল তন্ত্র বলে। ঘাসফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র অনেকগুলো অংশের সমন্বয়ে গঠিত। যেমন- ১) শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল :১০জোড়া ২)শ্বাসনালী বা ট্রাকিয়া :অসংখ্য ৩)ট্রাকিওল কোষ :অসংখ্য ৪)ট্রাকিওল :অসংখ্য

উত্তর

উদ্দীপকের আখির দেখা প্রাণীটি হলো একটি ঘাসফড়িং। ঘাসফড়িং এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির যা নিম্নে বিশ্লেষণ করা হলো - মালপিজিয়ান নালিকা হল ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ। এই নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য অভিযোজিত হয়। এবং প্রান্তীয় অংশ শোষণের জন্য অভিযোজিত হয়। মালপিজিয়ান নালিকার বদ্ধ-প্রান্তীয় অংশ দ্বারা হিমুসিলের হিমোলিম্মফ থেকে কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম ইউরেট এবং পানি শোষিত হয়।নালিকার ভেতরে এগুলো পরিবর্তিত হয়ে পটাশিয়াম বাই কার্বনেট এবং ইউরিক এসিডে পরিণত হয়। এর গোড়ার অংশ দ্বারা পটাশিয়াম বাই কার্বনেট ও কিছু পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেচন বর্জ্যরূপে ইউরিক এসিড পানির সাথে পৌষ্টিক নালীর গহ্বরে প্রবেশ করে। পাশ্চাত অন্ত্রের মলাশয় অধিকাংশ পানি পুনঃশোষিত হয় এবং প্রায় শক্ত ইউরিক এসিড মলের সাথে দেহ হতে নিষ্কাশিত হয়। অতএব উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় যে ঘাসফড়িংয়ের রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির।

উত্তর

উদ্দীপকের শেষ লাইনটি হল - ঘাসফড়িং এ রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র যেখানে অক্সিজেন পরিবহনের প্রয়োজন হয় না। এ বিষয়ে নিম্নে বিশ্লেষণ করা হলো - শ্বসন সম্পাদনের জন্য ট্রাকিয়া ও এর শাখা প্রশাখা গুলো পরস্পরের সাথে মিলিত হয়ে ঘাসফড়িং এর যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র সৃষ্টি করেছে তার নাম ট্রাকিয়াল তন্ত্র। ১০ জোড়া স্পাইরাকল, অসংখ্য ট্রাকিয়া, ট্রাকিউল কোষ, বায়ুথলির সমন্বয়ে ট্রাকিয়ালতন্ত্র গঠিত। শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন সমৃদ্ধ বায়ু দ্রুত ট্রাকিয়াতে প্রবেশ করে এবং ট্রাকিওলের প্রান্তীয় থলিতে বিদ্যমান ট্রাকিউল রসে অক্সিজেন বিমুখ্ত করে। এরপর এই ট্রাকিউল রস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহকোষে পৌঁছায়। শ্বসন রসের বিনিময়ে ট্রাকিওর রস প্রধান ভূমিকা পালন করে। দেহকোষে বিপাকের ফলে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে ট্রাকিউল রসে আসে এবং ট্রাকিয়ায় প্রবেশ করেকোষে উৎপন্ন হওয়া অধিকাংশ কার্বন ডাই অক্সাইড দেহতল দ্বারা নিষ্ক্রান্ত হয় । উপরের আলোচনা থেকে বোঝা যায় যে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রে অক্সিজেন পরিবহনের প্রয়োজন পড়ে না। শ্বসন গ্যাসের বিনিময়ে ট্রাকিউল রস মূলত প্রধান ভূমিকা পালন করে।
HSCBiology 2nd PaperChapter 6: বর্জ্য ও নিষ্কাশন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বৃক্কের কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবদেহের কোন অঙ্গটি রক্তের pH নিয়ন্ত্রণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হেনলির লুপ নেফ্রনের কোনটির অংশ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্য (main nitrogenous excretory waste) নয় কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.2NH2 + CO2 → CO(NH2)2 + H2O উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রক্তের আলট্রাফিলট্রেশন কোথায় হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোথায় ইউরিয়া তৈরি হয়?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি নেফ্রনের অংশ নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পুরুষ মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রে সাধারণ নালিটির নাম কী?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে-

চট্রগ্রাম বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।