মূত্র সৃষ্টিতে " A" অংশটির ভূমিকা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A অংশটি হলো গ্লোমেরুলাস। আর মূত্র সৃষ্টিতে এ অংশটি ব্যপক ভূমিকা পালন করে থকে। কারন প্রাথমিক মূত্র অর্থাৎ গ্লোমেরুলার ফিলট্রট গ্লোমেটুলাস এই ঘটে থাকে। মালপিজিয়ান বডিতে আল্ট্রাফিলট্রেশন এর মাধ্যমে রক্ত পরিশ্রুত হয় যা মূত্র তৈরির ১ম ধাপ। গ্লোমেরুলাসের ভেতরে হাইড্রোস্ট্যাটিক চাপ বেশি থাকায় তরল পদার্থ গ্লোমেরুলাস থেকে বের হয়ে বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে। গ্লোমেরুলাসে কৈশিক জালিকায় চাপ ৭০মিমি/ পারদ। এই চাপের বিরুদ্ধে অন্যান্য চাপ ৩৫ মিমি/ পারদ। ফলে রক্ত কণিকা ব্যতীত সকল পদার্থ ইউরিয়া, ইউরিকঅ্যাসিড, শর্করা, ক্রিয়েটিনিন প্রভৃতি পরিশ্রুত হয়ে বোম্যন্স ক্যাপসুলে জমা হয়। অতিসূক্ষ্ণ ছাকনের জন্য গ্লোমেরুলাসের কৈশিক জালিকার প্রাচীর ও বোম্যান্স ক্যাপসুল প্রাচীর মিলো ৩ স্তর বিশিষ্ট ফিল্টার গঠন করে। এই ছাকনিতে বিদ্যমান ছিদ্রপথে গ্লোমেরুলাস ফিল্ট্রট পরিশ্রুত হয়। গ্লোমেরুলাসে বিদ্যমান পডোসাইট কোষ এ ছাকনে বিশেষ ভূমিকা রাখে যা মূত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
মূত্র সৃষ্টিতে " A" অংশটির ভূমিকা ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর