উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত অঙ্গের বিকলতা মানবজীবনের জন্য হুমকিস্বরূপ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত অঙ্গটি বৃক্ক। বৃদ্ধ দেহে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে বৃক্ক বিকল হয় তা মানবজীবনের জন্য অবশ্যই হুমকিস্বরূপ। নিচে তা বিশ্লেষণ করা হলো: বৃক্ক বিকল হয়ে গেলে দেহ হতে নির্গত মূত্রের পরিমাণ কমে যাবে অর্থাৎ কম পরিমাণ মূত্র তৈরি হবে। অতিরিক্ত বমি বমি ভাব, ঘাম, ডায়রিয়া বা রক্ত ক্ষরণের ফলে স্বাভাবিকভাবেই মূত্র তৈরি হয় না। প্রচুর পানি খেলেও দেহে মূত্র উৎপন্ন হয় না বা মূত্র ব্লাডারে জমা হয় না। খাবারে অরুচি, তন্দ্রাচ্ছন্ন ভাব, দুর্বলতা, অসংলগ্ন কথা বলা, হেচকি উঠা এসব লক্ষণসমূহ দেখা যায়। বৃক্ক বিকল হলে মাংসপেশিতে ব্যথা, ঘন ঘন শ্বাস-প্রশ্বাস, বুকে পানি জমা হওয়া, ত্বকে শীতল শুকনা ভাব, নাড়ির গতি দুর্বল এবং পানিশূন্যতা থাকে। হাড়ের সন্ধিতে ব্যথা, রক্তমূত্র ও ফোঁটা ফোঁটা মূত্র ত্যাগের অবস্থা থাকতে পারে। ফুসফুসে গ্লোথ শ্বাসকষ্ট দেখা যায়। রোগীর মানসিক অস্থিরতা, মাথা ঘোরা, শরীরের মাংসপেশি লাফানো এবং হঠাৎ করে সংজ্ঞাহীন হওয়া দেখা দিতে পারে। ক্ষুধামান্দ্য, উচ্চ রক্তচাপ, রক্ত পায়খানা ইত্যাদি লক্ষণ দেখা যায়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, মানবদেহের বৃদ্ধ বিকলতা জীবনের জন্য হুমকিস্বরূপ।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় প্রকার বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত অঙ্গের বিকলতা মান…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
CO₂ এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বোমিনো প্রোটিন গঠন করে।
PrNH2 + CO2 → PrNHCOOH (কার্বোমিনো-প্রোটিন)
মোট CO₂-এর শতকরা ২৭ ভাগ কার্বোমিনো যৌগরূপে পরিবাহিত হয়।
৩. বাইকার্বোনেট যৌগরূপে: CO₂ এর বেশিরভাগই (৬৫%) রক্তে বাইকার্বোনেটরূপে পরিবাহিত হয়। এটি দু'ভাবে পরিবাহিত হয়।
যথা- (১) NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং (২) KHCO3 রূপে লোহিত কণিকার মাধ্যমে।
উপরের আলোচনা থেকে বলা যায়- বিপাকীয় বর্জ্য CO₂ যৌগ আকারে পরিবাহিত হয়।উত্তর