উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃসেলিনার শরীর পূর্বের চেয়ে ফুলে গেছে। মূত্র নিঃসরণ পরিমান মারাত্মকভাবে কমে গেছে।Q.. উদ্দীপকে উল্লিখিত লক্ষন ছাড়াও সেলিনার অন্যান্য যে লক্ষন দেখা যেতে পারে তা হল-i. ক্ষুদামন্দাii. বমি হওয়াiii. কোমড়ে ব্যাথানিচের কোনটি সঠিক?
ক. i,ii
খ. i,iii
গ. ii,iii
ঘ. i,ii,iii
উত্তর: i,ii,iii
ব্যাখ্যা: উদ্দীপকে উল্লিখিত লক্ষণগুলি তাৎক্ষণিক বৃক্ক বিকলের লক্ষণ। এর অন্যান্য লক্ষণগুলো হল-অতি অল্প, ঘন ও গাঢ় মূত্র ত্যাগ বা মূত্র একেবারেই না হওয়া;রক্তে নাইট্রোজেনজাত বর্জ্যপদার্থ সঞ্চিত হওয়া;শরীর ফুলে যাওয়া (অতিরিক্ত পানি দেহে জমে যাওয়ায়);পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা (flank pain);ক্ষুধামান্দ্য, বমি-বমিভাব ও বমি করা;উচ্চ রক্তচাপ;রক্ত পায়খানা;হাত-পায়ে সংবেদ কমে যাওয়া;অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা;ঘন ঘন শ্বাস প্রভৃতি।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · MCQ