মানুষের বৃহদন্ত্র প্রধানত নিম্নবর্ণিত কাজগুলো সম্পন্ন করে-
১. ব্যাকটেরিয়ার ক্রিয়া (Bacterial actions) : বৃহদন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া (প্রায় ৫০০ প্রজাতির। মিথোজীবী হিসেবে বাস করে । এরা খাদ্যের অপাচ্য অংশের গাঁজন ও পাচন ঘটায় । ব্যাকটেরিয়া বৃহদন্ত্রে সেলুলোজ, হেমিসেলুলোজ ও অপাচ্য পলিস্যাকারাইডকে গাঁজন প্রক্রিয়ায় ভেঙ্গে অ্যাসিটিক এসিড, বিউটারিক এসিড ইত্যাদি স্বল্পদৈর্ঘ্যের ফ্যাটি এসিড (short chain fatty acid) উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ও মিথেন গ্যাস মুক্ত করে । স্বল্পদৈর্ঘ্য ফ্যাটি এসিড ব্যাকটেরিয়া ও কোলনের প্রাচীর-কোষে শক্তি জোগায় । বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয় ভটা K ও B12-এর ফলিক এসিড উৎপন্ন করে ।
২. শোষণ : ক্ষুদ্রাস্ত্র থেকে আগত পরিপাক-বর্জ্যে অবস্থিত পানির প্রায় ৭০-৮০% অভিস্রবণের মাধ্যমে বৃহদন্ত্রে শোষিত হয়ে কঠিন মলের আকার ধারণ করে । কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফলিক এসিড,
ভিটামিন B এবং K বৃহদন্ত্রে শোষিত হয়।
৩. ক্ষরণ : বৃহদন্ত্রের মিউকোসা স্তরে অবস্থিত পবলেট কোষ goblet cell) মিউকাস ক্ষরণ করে বৃহদন্ত্রের অভ্যন্তর ভাগকে পিচ্ছিল রাখে।
৪. খাদ্যের অসার অংশ সঞ্চয় : ক্ষুদ্রাস্ত্রে পরিপাক ও শোষণের পর খাদ্য ও পাচকরসগুলোর অবশিষ্ট উপাদানইলিওকোলিক পেশিবলয় অতিক্রম করে সিকাম ও কোলনে প্রবেশ করে এবং সেখানে দীর্ঘসময় জমা থাকে । ৫. মল উৎপাদন : দৈনিক প্রায় ৩৫০ গ্রাম তরল মন্ড (chyle) বৃহদন্ত্রে প্রবেশ করে । মন্ড থেকে শোষণের মাধ্যমে প্রায় ১৩৫ গ্রাম আর্দ্র মল faeces) উৎপন্ন হয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় ।