শেয়ারFacebookWhatsApp

এনজাইনা কী?

উত্তর: হৃদপেশী যখন অক্সিজেনসমৃদ্ধ পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ পায়না তখন দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথা কে অ্যানজাইনা বলে।

HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল

এনজাইনা কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর: question image

Chittagong · 2022

উত্তর

হৃদপেশী যখন অক্সিজেনসমৃদ্ধ পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ পায়না তখন দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথা কে অ্যানজাইনা বলে।

উত্তর

শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইটও বলা হয়। পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, অনিয়তাকা, নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। শ্বেত রক্তকণিকা যেসকল কাজ করে তা হল i) মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস কর। ii) বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালির ভেতরে রক্ত জমাট রোধ করে। iii) লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এরা আণুবীক্ষণিক সৈনিক। iv) নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবানু ধ্বংস করে। v) ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং এলার্জিক এন্টিবডি ধ্বংস করে।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটি হলো SAN বা সাইনো-অ্যাট্রিয়াল নোড। SAN বা সাইনো অ্যাক্ট্রিয়াল নোড হলো প্রাকৃতিক পেসমেকার। এটি ডান এট্রিয়ামের প্রাচীরে, ডান এট্রিয়াম ও সুপেরিয়র ভেনাক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। SAN স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ুপ্রান্ত সহ অল্প সংখ্যক হৃদপেশিতন্ত নিয়ে গঠিত। এটি থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেক্ট্রিকাল সিগ্নাল এর মাধ্যমে হার্টবিট শুরু হয়। এ অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটি ছোট তরঙ্গ হৃদপেশীর দিকে অতিক্রান্ত হয়। যা অ্যাট্রিয়াম এর প্রাচীরের ছড়ায় এবং সংকোচন ঘটায়। প্রতিটি উত্তেজনার তরঙ্গ SAN এ সৃষ্টি , এবং পরবর্তী উত্তেজনার তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে। এভাবে SAN প্রতিনিয়ত হৃদস্পন্দন নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে। একে তাই পেসমেকার বা হৃদস্পন্দকও বলা হয়।

উত্তর

উদ্দীপকের এ চিহ্নিত অংশটি হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড বা SAN। SAN কে প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক বলা হয়। এটি হৃদস্পন্দনের তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে। পেসমেকার অকেজো বা দুর্বল হলে হৃদস্পন্দনের সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করে হৃদস্পন্দনের কাজ সম্পন্ন করা হয়।একেও পেসমেকার বলা হয়। SAN নষ্ট হয়ে গেলে বা কার্যক্ষমতা কমে গেলে দেহে কৃত্তিম পেসমেকার স্থাপন করা হয়। এটি সাধারণত যান্ত্রিক পেসমেকার যা লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও সেন্সরদ্বারা তৈরি। এটি SAN এর বিকল্প হিসেবে কাজ করে। সাধারণত একটি যান্ত্রিক পেসমেকারের মেয়াদ 7 থেকে 10 বছর। যান্ত্রিক পেসমেকার এক প্রকোষ্ঠ, দ্বি-প্রকোষ্ঠ, ও তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এক প্রকোষ্ঠ পেসমেকার ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। দি প্রকোষ্ঠ পেসমেকার ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। তিনটি প্রকোষ্ঠ পেসমেকার অত্যন্ত দুর্বল হৃদপেশীর হৃদপিন্ডের স্থাপন করা হয় তা না হলে হার্টফেল এর আশঙ্কা থাকে। এভাবে প্রাকৃতিক পেসমেকার অকেজো বা নষ্ট হয়ে গেলে কৃত্তিম পেসমেকারের মাধ্যমে হৃদস্পন্দন সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়।
HSCBiology 2nd PaperChapter 6: বর্জ্য ও নিষ্কাশনChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বৃক্কের কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবদেহের কোন অঙ্গটি রক্তের pH নিয়ন্ত্রণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হেনলির লুপ নেফ্রনের কোনটির অংশ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্য (main nitrogenous excretory waste) নয় কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.2NH2 + CO2 → CO(NH2)2 + H2O উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রক্তের আলট্রাফিলট্রেশন কোথায় হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোথায় ইউরিয়া তৈরি হয়?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি নেফ্রনের অংশ নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পুরুষ মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রে সাধারণ নালিটির নাম কী?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে-

চট্রগ্রাম বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।