শেয়ারFacebookWhatsApp

রেচন কী?

উত্তর: প্রাণিকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে রেচন বলে।

HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল

রেচন কী?

উদ্দীপক

অ্যামিনো এসিড শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এ প্রক্রিয়ায় কিছু নাইট্রোজেনঘটিত রেচন পদার্থের সৃষ্টি হয়। মূত্র মানুষের প্রধান রেচন পদার্থ এবং বৃক্ক প্রধান রেচন অঙ্গ।

উত্তর

প্রাণিকোষে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ যে প্রক্রিয়ায় দেহ থেকে দ্রুত ও নিয়মিত নিষ্কাশিত হয় তাকে রেচন বলে।

উত্তর

দেহকোষের আন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক চাপের সমতাকে অসমোরেগুলেশন বলে। দেহমধ্যস্থ তরল পদার্থ ও দ্রবীভূত লবণের ঘনত্বের উপর অভিস্রবণ প্রক্রিয়া নির্ভর করে। প্রাণীর জীবনপ্রবাহ অক্ষুণ্ণ রাখতে দেহ কোষের তরল পদার্থ ও কোষের বাইরের তরল পদার্থ অর্থাৎ রক্তের প্লাজমা, কলারস ও লিম্ফ ইত্যাদির মধ্যে পানি ও লবণের ঘনত্বের সমতা বজায় রাখা অপরিহার্য। অর্থাৎ দেহের অন্তঃঅভিস্রবণিক চাপের সমতা বিধান দেহের জন্য অপরিহার্য।

উত্তর

উদ্দীপকের চিহ্নিত চিত্রটি হলো বৃদ্ধ। বৃক্কের গাঠনিক ও কার্যিক একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিহ্নিত চিত্র দেওয়া হলো- question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ তৈরি ও নিষ্কাশন অতীব জরুরি। নিচে তা বিশ্লেষণ করা হলো: বৃক্ক আমাদের প্রধান রেচনঅঙ্গ। বৃক্ক দেহ থেকে মূত্র তৈরি এবং অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ক দেহ থেকে মূত্র অপসারণে সহায়তা করে। মূত্রে ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেনজাত পদার্থ থাকে। এছাড়াও সামান্য পরিমাণ ক্রিয়েটিন এবং অ্যামিনো এসিড বিদ্যমান থাকে। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হওয়ায় উৎপন্ন হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করা প্রয়োজন। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্যপদার্থ মূত্র হিসেবে অপসারণে বৃক্ক সহায়তা করে। এছাড়াও বৃদ্ধ দেহে ও রক্তে পানির পরিমাণ সাম্যতা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বৃক্ক রেনিন ও এরিথ্রোপোয়েটিন ক্ষরণ করে। দেহরসের HH^{\prime} এর তীব্রতা এবং তড়িৎ বিশ্লেষণের সাম্যতা নিয়ন্ত্রণ করে বৃদ্ধ। বৃক্কের মাধ্যমে রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত চিনি, অ্যামাইনো এসিড, সোডিয়াম, পটাসিয়াম, ক্লোরাইড আয়ন, অতিরিক্ত ঔষধ, হরমোন, বিষাক্ত পদার্থ অপসারিত হয়। মানবদেহে বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ দ্রুত ও নিয়মিত দেহ থেকে নিষ্কাশিত না হলে নানাবিধ সমস্যা হতো। দেহে নিয়মিত মূত্র তৈরি না হলে অথবা নিয়মিত নাইট্রোজেনঘটিত বর্জ্যপদার্থ অপসারিত না হলে আমাদের বৃক্ক বিকল হয়ে যাবে। এছাড়াও দেহে নানাবিধ সমস্যা দেখা দিবে। আর দেহে বিপাকের ফলে উৎপন্ন এসব নাইট্রোজেনঘটিত পদার্থ তৈরি ও অতি দ্রুত দেহ হতে নিষ্কাশন অতীব জরুরি।
HSCBiology 2nd PaperChapter 6: বর্জ্য ও নিষ্কাশন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বৃক্কের কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবদেহের কোন অঙ্গটি রক্তের pH নিয়ন্ত্রণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হেনলির লুপ নেফ্রনের কোনটির অংশ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্য (main nitrogenous excretory waste) নয় কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.2NH2 + CO2 → CO(NH2)2 + H2O উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রক্তের আলট্রাফিলট্রেশন কোথায় হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোথায় ইউরিয়া তৈরি হয়?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি নেফ্রনের অংশ নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পুরুষ মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রে সাধারণ নালিটির নাম কী?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে-

চট্রগ্রাম বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।