শেয়ারFacebookWhatsApp

অতিসূক্ষ্ম ছাঁকন বলতে কী বোঝ?

উত্তর: বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রনের রেনাল করপাসলে মূত্র তৈরির প্রথম ধাপে রক্তের যে ছাঁকন সংঘটিত হয় তাকে অতিসূক্ষ্ম ছাঁকন বলে। এ প্রক্রিয়ায় হৃৎপিণ্ড হতে পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি ও অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অ্যাফারেন্টের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় উচ্চ চাপের কারণে রক্ত থেকে পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড পরিদ্রুত হয়ে মূত্র রূপে গ্লোমেরুলাসে জমা হয়।

HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল

অতিসূক্ষ্ম ছাঁকন বলতে কী বোঝ?

উদ্দীপক

তন্ত্র A: নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন তন্ত্র B: CO₂ নিষ্কাশন

Combined · 2018

উত্তর

মুখবিবরে অবস্থিত স্বরযন্ত্রের ছিদ্রমুখ অর্থাৎ গ্লটিস-এর ঢাকনাই হলো এপিগ্লটিস।

উত্তর

বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রনের রেনাল করপাসলে মূত্র তৈরির প্রথম ধাপে রক্তের যে ছাঁকন সংঘটিত হয় তাকে অতিসূক্ষ্ম ছাঁকন বলে। এ প্রক্রিয়ায় হৃৎপিণ্ড হতে পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি ও অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অ্যাফারেন্টের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় উচ্চ চাপের কারণে রক্ত থেকে পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড পরিদ্রুত হয়ে মূত্র রূপে গ্লোমেরুলাসে জমা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত তন্ত্র A অর্থাৎ রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো বৃক্ক। বৃক্কের গাঠনিক ও কার্যগত একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

উত্তর

উদ্দীপকের তন্ত্র A হলো রেচনতন্ত্র এবং B হলো শ্বসনতন্ত্র। রেচনতন্ত্র দেহ থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে এবং শ্বসনতন্ত্র শ্বাসকার্যে উৎপন্ন বর্জ্য অর্থাৎ CO₂ দেহের বাহিরে নিষ্কাশন করে। তন্ত্র দুটো ভিন্ন হলেও এরা একই কাজ করে, যা নিচে বিশ্লেষণ করা হলো- রেচনতন্ত্র মূলত শিম বীজ আকৃতির দুটি বৃক্ক, রেচন নালি, মূত্রথলি ও মূত্রনালি নিয়ে গঠিত। বৃক্কে তিনটি অঞ্চল বিদ্যমান- কর্টেক্স, মেডুলা ও পেলভিস। বৃক্কের গাঠনিক ও কার্ষিক একক হলো নেফ্রন, যা রেনাল চিত্র: নেফ্রনের চিহ্নিত চিত্র করপাসল ও রেনাল রেচনতন্ত্র বিভিন্ন ছাঁকনের মাধ্যমে রক্ত থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ (ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পৃথক করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। মূলত আমিষ জাতীয় খাদ্য যা পরিপাক হয়ে শক্তি ও নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন করে। অপরদিকে শ্বসনতন্ত্র নাসারন্ধ্র, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস ও অ্যালভিওলাস নিয়ে গঠিত। কোষে খাদ্য ০₂ দ্বারা জারিত হয়ে শক্তি ও CO₂ উৎপন্ন হয়। এই CO₂ গ্যাস রক্তে বাহিত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসে আসে এবং সেখান থেকে দেহের বাইরে নিষ্কাশিত হয়। উপরে বর্ণিত দুটো পদার্থ দেহের জন্য ক্ষতিকর। তাই এ দুটো বর্জ্য পদার্থ দুটো ভিন্ন তন্ত্রের মাধ্যমে অপসারিত হয়। তন্ত্র দুটো গঠনগতভাবে ভিন্ন হলেও এরা একই কাজ সম্পাদন করে।
HSCBiology 2nd PaperChapter 6: বর্জ্য ও নিষ্কাশনCombined
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বৃক্কের কাজে কোন হরমোনের ভূমিকা রয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মানবদেহের কোন অঙ্গটি রক্তের pH নিয়ন্ত্রণ করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হেনলির লুপ নেফ্রনের কোনটির অংশ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন বর্জ্য (main nitrogenous excretory waste) নয় কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.2NH2 + CO2 → CO(NH2)2 + H2O উল্লিখিত বিক্রিয়া কোথায় ঘটে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রক্তের আলট্রাফিলট্রেশন কোথায় হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানবদেহে বিভিন্ন তরলের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোথায় ইউরিয়া তৈরি হয়?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি নেফ্রনের অংশ নয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.পুরুষ মানুষের রেচনতন্ত্র ও প্রজননতন্ত্রে সাধারণ নালিটির নাম কী?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রক্তের pH নিয়ন্ত্রণে ভূমিকা রাখে-

চট্রগ্রাম বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।