উদ্দীপকে রঙিন পালকের জিন উপস্থিত থাকা সত্ত্বেও F1 জনুতে রঙিন পালকের মোরগ-মুরগি না পাওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: রঙিন পালক এর জিন উপস্থিত থাকা সত্ত্বেও F1 জনুতে রঙিন পালকের মোরগ-মুরগির না পাওয়ার কারণ হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। যখন একটি প্রকট জিন অন্য একটি এ্যালিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখনে এ প্রক্রিয়াকে প্রকট এপিস্ট্যাসিস বলে।এর অনুপাত ১৩:৩। সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগি তে প্রকট এপিস্ট্যাসিস লক্ষ করা যায়। প্রকট এপিস্ট্যাসিস আবিষ্কার করেন বেটসন এবং পানেট।সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ-মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী একটি প্রকট জিন (C) থাকে। কিন্তু এপিস্ট্যাটিক জিন (I) এর কারণে রঙিন পালক সৃষ্টি হতে না পারায় পালকগুলো সাদা হয়। [চিত্র] F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগি সৃষ্টি হয়।
HSC Biology 2nd Paper Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 6: বর্জ্য ও নিষ্কাশন · সৃজনশীল
উদ্দীপকে রঙিন পালকের জিন উপস্থিত থাকা সত্ত্বেও F1 জনুতে রঙিন পালকের…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
F1 জনুতে সব সাদা পালক বিশিষ্ট হলেও F2 জনুতে রঙিন পালক বিশিষ্ট মোরগ-মুরগি সৃষ্টি হয়।উত্তর

