কোন প্রাণীতে শিখা কোষ পাওয়া যায়?
ক. ফিতাকৃমিতে
খ. কেঁচোতে
গ. মাছিতে
ঘ. গোলকৃমিতে
উত্তর: ফিতাকৃমিতে
ব্যাখ্যা: হেলমিন্থসের সাধারণ বৈশিষ্ট্য সমূহ হল :দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম , ত্রিস্তরী ( triploblastic ) ও পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অথবা পাতা বা ফিতার ন্যায়। দেহত্বক নরম , সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল - এ আবৃত। দেহ সিলােমবিহীন বা অ্যাসিলােমেট ( acoelomate )। নির্দিষ্ট রক্ত সংবহনতন্ত্র , শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র অনুপস্থিত। পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত ( ফিতাকৃমি )। রেচনতন্ত্র শিখাকোষ ( flame cell ) বা প্রােটোনেফ্রিডিয়া ( protonephridia ) বা সোলেনোসাইট ( solenocyte ) নিয়ে গঠিত।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ
কোন প্রাণীতে শিখা কোষ পাওয়া যায়?
- ক.ফিতাকৃমিতে
- খ.কেঁচোতে
- গ.মাছিতে
- ঘ.গোলকৃমিতে
উত্তর