শেয়ারFacebookWhatsApp

কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে কি? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকের কোষটি হতে দীর্ঘসময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। নিচে তা মতামতসহ দেওয়া হলো- উদ্দীপকের কোষটিতে জিঙ্ক অ্যানোড ও কপার ক্যাথোড দণ্ড হিসাবে কাজ করে। জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন ত্যাগ হয়ে তার দিয়ে কপার দন্ডে প্রবেশ করলে কপার ঐ ইলেকট্রন দুটি গ্রহণ করে। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া: Zn(s) → Zn2+(aq) + 2e- ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া: Cu²+(aq) + 2e- → Cu(s) এভাবে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা জানি, কোনো একটি বিশেষ আয়ন একা থাকতে পারে না। অর্থাৎ একটি ধনাত্মক আয়ন একটি ঋণাত্মক আয়নের উপস্থিতি ছাড়া তৈরি হয় না। তাই অ্যানোড পাত্রে উৎপন্ন Zn2+(aq) আয়নের সমতুল্য পরিমাণ ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) প্রয়োজন হবে। অপরদিকে ক্যাথোড পাত্রের দ্রবণ থেকে Cu2+(aq) আয়ন Cu(s) হিসাবে জমা হওয়ার ফলে সমতুল্য পরিমাণ ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) মুক্ত হবে। ফলে একদিকে অ্যানোড পাত্রে ধনাত্মক আয়ন (Zn2+) এবং অন্যদিকে ক্যাথোড পাত্রে ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) এর আধিক্য ঘটবে। ফলে বিদ্যুৎ চলাচল প্রাথমিক অবস্থায় হলেও কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যাবে। যদি উদ্দীপকের তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় তবে লবণ সেতু মধ্যস্থ (KCI) অ্যানায়ন ও ক্যাটায়ন করা হয় তবে লবণ সেতু মধ্যস্থ (KCI) অ্যানায়ন ও ক্যাটায়ন যথাক্রমে অ্যানোড অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষের দিকে ধাবিত হয় এবং অতিরিক্ত চার্জ ঘনত্বকে প্রশমিত করে। লবণ সেতু পাত্রদ্বয়ের আয়নের সমতা বজায় রাখে। যেহেতু উদ্দীপকের কোষটিতে লবণ সেতু নেই সেহেতু কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল

কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃ…

উদ্দীপক

question image

Dhaka · 2017

উত্তর

কোনো তড়িদদ্বার বা ইলেকট্রোডের বিভব মান পরিমাপ করতে অবশ্যই তাকে একটি প্রমাণ তড়িদ্দ্বারের সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ কোষ তৈরি করে সৃষ্ট কোষের emf নির্ণয় করা হয়। এই প্রমাণ ইলেকট্রোডকে নির্দেশক তড়িদদ্বার বলা হয়।

উত্তর

যে প্রক্রিয়া সম্পন্ন করার ফলে কাচ তাপমাত্রাসহ, ঘাতসহ ও টেকসই হয় সে প্রক্রিয়াই কাচ অ্যানিলিং। কাচকে অ্যানিলিং বা পান দেওয়া হয়। কাচকে অ্যানিলিং বা পান না দিলে তা তাপ এমনকি কিছু সময় রেখে দিলে ভেঙে যাবে। কারণ কাচে পান না দিলে এটি তাপমাত্রার পরিবর্তন কিংবা আঘাত সহ্য করতে পারে না। প্রতিটি কাচে এর গলনাঙ্কের নিচে একটি সংকট তাপমাত্রা থাকে। কাচকে উত্তপ্ত করে তার সংকট তাপমাত্রার উপর বেশ কিছুক্ষণ রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। ফলে কাচের পান দেওয়া সম্পন্ন হয়। অ্যানিলিং বা পান দেওয়ার ফলে কাচ সুষম হয়। ফলে কাচ তাপমাত্রাসহ, ঘাতসহ ও টেকসই হয়।

উত্তর

উদ্দীপকের কোষটিতে, ZnSO4\mathrm{ZnSO}_4 দ্রবণে Zn2+\mathrm{Zn}^{2+} এর ঘনমাত্রা =0.5M=0.5 \mathrm{M} CuSO4\mathrm{CuSO}_4 দ্রবণে Cu2+{ }^{2+} এর ঘনমাত্রা =0.25M=0.25 \mathrm{M} EZn/Zn2+=0.76 V\mathrm{E}_{\mathrm{Zn} / \mathrm{Zn}^{2+}}=0.76 \mathrm{~V} বা EZn2+/Zn=0.76 V\mathrm{E}_{\mathrm{Zn}^{2+} / \mathrm{Zn}}=-0.76 \mathrm{~V} ECu2+/Cu=0.34 V\mathrm{E}_{\mathrm{Cu}^{2+} / \mathrm{Cu}}=0.34 \mathrm{~V} অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া : ZnZn2++2e\mathrm{Zn} \longrightarrow \mathrm{Zn}^{2+}+2 \mathrm{e}^{-} ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া : Cu2++2eCu\mathrm{Cu}^{2+}+2 \mathrm{e}^{-} \longrightarrow \mathrm{Cu} কোষ বিক্রিয়া : Zn+Cu2+Zn2++Cu\mathrm{Zn}+\mathrm{Cu}^{2+} \rightarrow \mathrm{Zn}^{2+}+\mathrm{Cu} এখানে, মোল সংখ্যা, n=2\mathrm{n}=2 মোলার গ্যাস ধ্রুবক, K=8.316 J K1 mol1\mathrm{K}=8.316 \mathrm{~J} \mathrm{~K}^{-1} \mathrm{~mol}^{-1} তাপমাত্রা, T=25C=298 K\mathrm{T}=25^{\circ} \mathrm{C}=298 \mathrm{~K} আমরা জানি, Ecell=(ECu2+/CuEZn2+/Zn)+2.303RTnFlog[Cu2+][Zn2+]=0.34(0.76)+2.303×8.316×2982×96500log(0.250.5)=1.1+0.02957×(0.301)=1.18.9×103=1.0911 V\begin{aligned} \mathrm{E}_{\mathrm{cell}} & =\left(\mathrm{E}_{\mathrm{Cu}^{2+} / \mathrm{Cu}}-\mathrm{E}_{\mathrm{Zn}^{2+} / \mathrm{Zn}}\right)+\frac{2.303 \mathrm{RT}}{\mathrm{nF}} \log \frac{\left[\mathrm{Cu}^{2+}\right]}{\left[\mathrm{Zn}^{2+}\right]} \\ & =0.34-(-0.76)+\frac{2.303 \times 8.316 \times 298}{2 \times 96500} \log \left(\frac{0.25}{0.5}\right) \\ & =1.1+0.02957 \times(-0.301) \\ & =1.1-8.9 \times 10^{-3}=1.0911 \mathrm{~V}\end{aligned} সুতরাং উদ্দীপকের কোষটির তড়িচ্চালক বলের মান 1.0911 V ।

উত্তর

উদ্দীপকের কোষটি হতে দীর্ঘসময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। নিচে তা মতামতসহ দেওয়া হলো- উদ্দীপকের কোষটিতে জিঙ্ক অ্যানোড ও কপার ক্যাথোড দণ্ড হিসাবে কাজ করে। জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন ত্যাগ হয়ে তার দিয়ে কপার দন্ডে প্রবেশ করলে কপার ঐ ইলেকট্রন দুটি গ্রহণ করে। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া: Zn(s) → Zn2+(aq) + 2e- ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া: Cu²+(aq) + 2e- → Cu(s) এভাবে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা জানি, কোনো একটি বিশেষ আয়ন একা থাকতে পারে না। অর্থাৎ একটি ধনাত্মক আয়ন একটি ঋণাত্মক আয়নের উপস্থিতি ছাড়া তৈরি হয় না। তাই অ্যানোড পাত্রে উৎপন্ন Zn2+(aq) আয়নের সমতুল্য পরিমাণ ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) প্রয়োজন হবে। অপরদিকে ক্যাথোড পাত্রের দ্রবণ থেকে Cu2+(aq) আয়ন Cu(s) হিসাবে জমা হওয়ার ফলে সমতুল্য পরিমাণ ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) মুক্ত হবে। ফলে একদিকে অ্যানোড পাত্রে ধনাত্মক আয়ন (Zn2+) এবং অন্যদিকে ক্যাথোড পাত্রে ঋণাত্মক আয়ন (সালফেট আয়ন) এর আধিক্য ঘটবে। ফলে বিদ্যুৎ চলাচল প্রাথমিক অবস্থায় হলেও কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যাবে। যদি উদ্দীপকের তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় তবে লবণ সেতু মধ্যস্থ (KCI) অ্যানায়ন ও ক্যাটায়ন করা হয় তবে লবণ সেতু মধ্যস্থ (KCI) অ্যানায়ন ও ক্যাটায়ন যথাক্রমে অ্যানোড অর্ধকোষ ও বিজারণ অর্ধকোষের দিকে ধাবিত হয় এবং অতিরিক্ত চার্জ ঘনত্বকে প্রশমিত করে। লবণ সেতু পাত্রদ্বয়ের আয়নের সমতা বজায় রাখে। যেহেতু উদ্দীপকের কোষটিতে লবণ সেতু নেই সেহেতু কোষটি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।
HSCChemistry 2nd PaperChapter 4: তড়িৎ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ধাতুর সক্রিয়তা সিরিজের ভিত্তি কোনটি?

  • ইলেকট্রন বিন্যাস
  • তড়িৎ ঋণাত্মকতা
  • ইলেকট্রন ত্যাগের প্রবণতা
  • পারমাণবিক আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটিআগে চার্জযুক্ত হবে?

  • Mg2+
  • Ca2+
  • Li+
  • Al3+

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তড়িৎদ্বারে সঞ্চিত ভর W এবং প্রবাহিত আধান হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে কোনটি সঠিক?

  • WQW \propto \sqrt{Q}
  • W1QW \propto \frac{1 }{Q}
  • WQ2W \propto Q^2
  • WQW \propto Q

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ড নিচের কোনটি?

  • জারণ তড়িৎদ্বার
  • বিজারণ তড়িৎদ্বার
  • একক তড়িৎদ্বার
  • ক্যাথোড তড়িৎদ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে- i. আয়নের পরিমাণের উপর ii. আয়নের গতিবেগের উপর iii. দ্রবণের ঘনত্বের উপর নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?

  • Na
  • Cl2
  • H2
  • NaOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.তড়িৎবিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হয়?

কুমিল্লা বোর্ড

  • Br-
  • NO+
  • OH-
  • Cl

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে?

  • অ্যানোড
  • ক্যাথোড
  • অ্যামিটার
  • লবণ সেতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোন দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম?

  • 1% CH3COOH দ্রবণ
  • 2% CH3COOH দ্রবণ
  • 5% CH3COOH দ্রবণ
  • 10% CH3COOH দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য কোনটি?

  • KOH
  • NaCl
  • ZnSO4
  • Mg(OH)2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Pt, H2/H+ এর সাথে ক্যাথোড হিসেবে উপযুক্ত নয় কোনটি?

  • Cu2+/Cu
  • Hg22+/Hg
  • Au3+/Au
  • Mg2+/Mg

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন ক্ষেত্রে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য?

  • ঘন দ্রবণ
  • লঘু দ্রবণ
  • আয়নের ঘনমাত্রা
  • গ্যাসের চাপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ধাতুর সক্রিয়তা সিরিজের ভিত্তি কোনটি?একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটিআগে চার্জযুক্ত হবে?তড়িৎদ্বারে সঞ্চিত ভর W এবং প্রবাহিত আধান হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে কোনটি প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ড নিচের কোনটি?দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে- i. আয়নের পরিমাণের উপর ii. আয়নের গতিবেগের উপর iNaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?তড়িৎবিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হয়?তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে?নিচের কোন দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম?ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য কোনটি?Pt, H2/H+ এর সাথে ক্যাথোড হিসেবে উপযুক্ত নয় কোনটি?কোন ক্ষেত্রে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।