১ নং ও ৩ নং উপাদান ধারা গঠিত কোষসমূহের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্ধব? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ১ম কোষের উপাদান [গণিত] এবং ৩য় কোষের উপাদান [গণিত] । কাজেই আমরা বলতে পারি ১ম কোষটি হল লেড সঞ্চয়ী কোষ ও ৩য় কোষটি হল অ্যালকালাইন ফুয়েল সেল বা হাইড্রোজেন সেল। ১নং ও ৩নং কোষ দুইটির মধ্যে ৩নং কোষ অর্থাৎ হাইড্রোজেন সেল তুলনামূলক পরিবেশ বান্ধব কারণ- i. লেড সঞ্চয়ী কোষ গঠিত হয় লেডের অক্সাইড দ্বারা। লেড একটি ভারী ধাতু। পরিবেশে এর কোন বায়োডিগ্রেডেশন হয় না। এটি সহজেই তাই খাদ্য চক্রে প্রবেশ করতে পারে। অপরদিকে হাইড্রোজেন ফুয়েল সেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় [গণিত] যা পরিবেশ বান্ধব বলে পরিগণিত। এই কোষের সহ উৎপাদ হলো পানি ও স্বল্প পরিমাণ [গণিত] । ii. লেড হিমোগ্লোবিন সংশ্লোষণে বাধা দেয়, এনজাইমের কার্যক্ষমতা হ্রাস করে। কিডনি ও মস্তিষ্কের কোষ নষ্ট করে দেয়। এটি কার্সিওজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী। অপর দিকে হাইড্রোজেন ফুয়েল সেলের সহ উৎপাদ হল [গণিত] এবং অল্প পরিমাণে [গণিত] । যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই যা পরিবেশের ক্ষতি করে না। iii. [গণিত] -ফুয়েল সেলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে কর্মদক্ষতা বেড়ে 80-99 % হয়। ফলে জ্বালানি সাশ্রয় হয়। পরিবহন ক্ষেত্রে H-ফুয়েল সেলের কর্মদক্ষতা [গণিত] যেখানে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে সেটি [গণিত] । অপরদিকে লেড স্টোরেজ সেলের পুনঃচক্রায়ন সম্ভব। কিন্তু এই সেল থেকে Pb ও [গণিত] থেকে পুনঃশোধন করার দরকার পড়ে। এতে পরিবেশে লেড মুক্ত হওয়ার আংশকা থাকে। এই জন্য পুনঃচক্রায়ন সীমিত আকারে করতে হয়। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, ৩নং কোষ অধিক পরিবেশ বান্ধব।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
১ নং ও ৩ নং উপাদান ধারা গঠিত কোষসমূহের মধ্যে কোনটি অধিক পরিবেশ বান্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর