উদ্দীপকে উল্লেখিত কোষটি যদিও পরিবেশবান্ধব তবুও এটি কি লাভজনক হবে? তোমার উত্তরের যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকের কোষটি হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। কোষটি পরিবেশ বান্ধব এবং লাভজনক হবে। নিচে উত্তরের যথার্থতা বিচার করা হলো- হাইড্রোজেন ফুয়েল সেলে বিদ্যুৎ উৎপাদন অধিকতর নিরাপদ ও লাভজনক । সাধারণ জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যেখানে কর্মদক্ষতা মাত্ৰ 20% সেখানে হাইড্রোজেন ফুয়েলের কর্মদক্ষতা প্রায় 80 – 99% পর্যন্ত হয়ে থাকে। ফলে জ্বালানির সাশ্রয় হয়। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যবহার যথোপযুক্ত হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা অনেকাংশে হ্রাস পাবে। বিদ্যুতের জন্য জ্বালানির তেলের আমদানি ও পরিবহনজনিত সমস্যা দূরীভূত হবে। কেননা হাইড্রোজেন উৎপাদন যেকোনো প্রত্যন্ত অঞ্চলেও সম্পন্ন করা যায়। ভবিষ্যতে পানির বিদ্যুৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন উৎপাদন সাশ্রয়ী হলে জ্বালানি কোষের ব্যবহারে সার্বজনীনতা আসবে। সোলার প্যানেল ব্যবহার করে সহজে H2 গ্যাস উৎপাদন করা যাবে। জীবাশা জ্বালানির দহনের ফলে CO, উৎপন্ন হয় যা গ্রিন হাউজ প্রভাবের জন্য প্রধান দায়ী। এ গ্যাস উৎপাদন হ্রাস না করতে পারলে ভবিষ্যতে পৃথিবী হুমকির সম্মুখীন হতে হবে। এ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা যেতে পারে। কারণ হাইড্রোজেন ফুয়েল সেলের কর্মদক্ষতা অনেক বেশি হওয়ায় একদিকে জ্বালানির সাশ্রয় অন্যদিকে পরিবেশ দূষণও রোধ করা সম্ভব। তাই বলা যায়, উদ্দীপকের কোষটি যদিও পরিবেশ বান্ধব তবুও লাভজনক।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কোষটি যদিও পরিবেশবান্ধব তবুও এটি কি লাভজনক হবে? ত…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
ক্যাথোড বিক্রিয়া
সামগ্রিক কোষ বিক্রিয়া :
অ্যানোড তড়িদদ্বারে :
ক্যাথোড তড়িদদ্বারে :
_____________________________________________________________
∴ কোষ বিক্ৰিয়া : উত্তর