X-এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের X হলো কাগজ যা লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়। নিচে কাগজ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো— কাগজ এর প্রধান 'কাঁচামাল হলো কাঠ ও বাঁশ। কাঠ ও বাঁশ থেকে কাগজ উৎপাদনের পদ্ধতি দুটি অংশ নিয়ে গঠিত। যথা- ১. কাঠ/বাঁশ থেকে পাল্প উৎপাদন। ২. পাল্প থেকে কাগজ শীট উৎপাদন। ১ . পাল্প উৎপাদন : বিভিন্ন রাসায়নিক দ্রব্য Na2S, Na2CO3, NaOH, Ca(OH)2, Ca(HSO3)2 প্রভৃতি দ্বারা তৈরি কুকিং লিকার ব্যবহার করে কাঠ বা বাঁশ থেকে লিগনিন এবং অন্যান্য অসেলুলোজীয় পদার্থ দ্রবীভূত করে পৃথক করা হয় এবং সেলুলোজ সংগ্রহ করা হয়। এভাবে উৎপন্ন সেলুলোজের কাই-এর নামই পাল্প। [চিত্র] ২. কাগজ উৎপাদন: প্রাপ্ত পাল্পকে বিভিন্ন ইউনিট প্রসেস ও ইউনিট অপারেশন দ্বারা অস্বচ্ছ, ছিদ্রহীন, তরল পদার্থরোধী ও মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট পাতলা শীট-এ পরিণত করা হয়। এরই নাম কাগজ শীট। পাল্পকে কাগজে পরিণত করার জন্য তিনটি ধাপ অনুসরণ করা হয়। যথা- i. বিটিং: একটি যান্ত্রিক বিটারে পাল্পকে বিটিং করে সুষম পাল্পে পরিণত করা হয়। ii . রিফাইনিং: পাল্পের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন ফিলার, সাইজিং দ্রব্য হিসেবে Na2CO3, Na2SO4 ও বিরঞ্জক হিসেবে Ca(OCl)2 যোগ করে রিফাইনার বা জর্ডান ইঞ্জিনে চালনা করলে ছিদ্রহীন, মসৃণ ও সাদা পাল্প পাওয়া যায়। iii . পেপার শীট উৎপাদন: একে একটি ফোরড্রিনিয়ার মেশিনে ড্রাইং ও বারবার চাপ প্রদানের সাহায্যে মসৃণ শীট-এ পরিণত করা হয়। এ কাগজ শীট-ই বাজারজাত করা হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
X-এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর ।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
২. কাগজ উৎপাদন: প্রাপ্ত পাল্পকে বিভিন্ন ইউনিট প্রসেস ও ইউনিট অপারেশন দ্বারা অস্বচ্ছ, ছিদ্রহীন, তরল পদার্থরোধী ও মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট পাতলা শীট-এ পরিণত করা হয়। এরই নাম কাগজ শীট। পাল্পকে কাগজে পরিণত করার জন্য তিনটি ধাপ অনুসরণ করা হয়। যথা-
i. বিটিং: একটি যান্ত্রিক বিটারে পাল্পকে বিটিং করে সুষম পাল্পে পরিণত করা হয়।
ii . রিফাইনিং: পাল্পের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন ফিলার, সাইজিং দ্রব্য হিসেবে Na2CO3, Na2SO4 ও বিরঞ্জক হিসেবে Ca(OCl)2 যোগ করে রিফাইনার বা জর্ডান ইঞ্জিনে চালনা করলে ছিদ্রহীন, মসৃণ ও সাদা পাল্প পাওয়া যায়।
iii . পেপার শীট উৎপাদন: একে একটি ফোরড্রিনিয়ার মেশিনে ড্রাইং ও বারবার চাপ প্রদানের সাহায্যে মসৃণ শীট-এ পরিণত করা হয়। এ কাগজ শীট-ই বাজারজাত করা হয়।উত্তর