শেয়ারFacebookWhatsApp

Y-তৈরির সময় নির্গত দূষকসমূহ মানবজীবনের জন্য হুমকিস্বরূপ— ব্যাখ্যা কর

উত্তর: উদ্দীপকের Y হলো সিমেন্ট যা বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরির সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকিস্বরূপ। নিচে তা ব্যাখ্যা করা হলো— সিমেন্ট শিল্প থেকে স্থূল, সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম বস্তুকণা নির্গত হয় । এর মধ্যে স্থূল কণা দিয়ে মানবদেহের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সূক্ষ্ম বস্তুকণা নাক ও গলার ভিতরে ধৃত হয়ে শ্বাস গ্রহণে সমস্যার সৃষ্টি করে। অপরদিকে অতিসূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসে প্রবেশ করে কোষ পৃষ্ঠে অধিশোষিত হয়। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ছাড়াও ফুসফুসের উপর বিরূপ প্রভাব ও অ্যাজমা সৃষ্টিতে বস্তুকণার প্রভাব অনস্বীকার্য। অতিসূক্ষ্ম কণার বাতাসে স্থায়িত্বকাল অনেক বেশি হওয়ায় এর স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। সিমেন্ট শিল্প থেকে নির্গত SO2 ফুসফুসে জ্বালাপোড়া, অ্যাজমা সৃষ্টি করে। এছাড়া NOx SO2 প্রভৃতি গ্যাস সূক্ষ্ম বস্তুকণার সাথে অ্যারোসল সৃষ্টি করে যা ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর । সিমেন্ট উৎপাদনে নির্গত উদ্বায়ী ভারী ধাতুসমূহ সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম বস্তুকণায় শোষিত হয়ে মানবদেহে প্রবেশ করে। এগুলোর পরিমাণ দেহে ক্ৰমাগতভাবে বৃদ্ধি পায়। ভারী ধাতু আয়ন যেমন Pb2+, Hg2+, Ca2+ প্রভৃতি এনজাইমের অ্যামিনো এসিড সিস্টেইন ও মিথায়োনিনের SH গ্রুপের সাথে যুক্ত হয়ে এনজাইম ধাতু জটিল যৌগের সৃষ্টি করে। এতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। এসব ধাতু রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পৌছায় এবং সেখানে জমা হয়ে ক্ষতিসাধন এমনকি অঙ্গ বিকলতার সৃষ্টি করতে পারে । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিমেন্ট তৈরির সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকিস্বরূপ।

HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল

Y-তৈরির সময় নির্গত দূষকসমূহ মানবজীবনের জন্য হুমকিস্বরূপ— ব্যাখ্যা কর

উদ্দীপক

X → লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয় Y → বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়

Dinajpur · 2017

উত্তর

কোনো তড়িদ্বার বা ইলেকট্রোডের বিভব মান পরিমাপ করতে অবশ্যই তাকে একটি প্রমাণ তড়িদ্বারের সাথে যুক্ত করে একটি সম্পূর্ণ কোষ তৈরি করে সৃষ্ট কোষের emf নির্ণয় করা হয়। একে প্রমাণ ইলেকট্রোডকে নির্দেশক বা রেফারেন্স তড়িদ্বার বলা হয় ।

উত্তর

পানিতে ধাতুসমূহের বাই-কার্বনেট লবণ দ্রবীভূত থাকলে পানির খরতা অস্থায়ী ধরনের হয়। তাপ দিলে বাই-কার্বনেট ভেঙে অদ্রবণীয় ধাতব কার্বনেট ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপর ছেকে নিয়ে পানি খরমুক্ত হয়।

উত্তর

উদ্দীপকের X হলো কাগজ যা লিখা বা মুদ্রণের কাজে ব্যবহৃত হয়। নিচে কাগজ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো— কাগজ এর প্রধান 'কাঁচামাল হলো কাঠ ও বাঁশ। কাঠ ও বাঁশ থেকে কাগজ উৎপাদনের পদ্ধতি দুটি অংশ নিয়ে গঠিত। যথা- ১. কাঠ/বাঁশ থেকে পাল্প উৎপাদন। ২. পাল্প থেকে কাগজ শীট উৎপাদন। ১ . পাল্প উৎপাদন : বিভিন্ন রাসায়নিক দ্রব্য Na2S, Na2CO3, NaOH, Ca(OH)2, Ca(HSO3)2 প্রভৃতি দ্বারা তৈরি কুকিং লিকার ব্যবহার করে কাঠ বা বাঁশ থেকে লিগনিন এবং অন্যান্য অসেলুলোজীয় পদার্থ দ্রবীভূত করে পৃথক করা হয় এবং সেলুলোজ সংগ্রহ করা হয়। এভাবে উৎপন্ন সেলুলোজের কাই-এর নামই পাল্প। question image ২. কাগজ উৎপাদন: প্রাপ্ত পাল্পকে বিভিন্ন ইউনিট প্রসেস ও ইউনিট অপারেশন দ্বারা অস্বচ্ছ, ছিদ্রহীন, তরল পদার্থরোধী ও মসৃণ পৃষ্ঠতল বিশিষ্ট পাতলা শীট-এ পরিণত করা হয়। এরই নাম কাগজ শীট। পাল্পকে কাগজে পরিণত করার জন্য তিনটি ধাপ অনুসরণ করা হয়। যথা- i. বিটিং: একটি যান্ত্রিক বিটারে পাল্পকে বিটিং করে সুষম পাল্পে পরিণত করা হয়। ii . রিফাইনিং: পাল্পের সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন ফিলার, সাইজিং দ্রব্য হিসেবে Na2CO3, Na2SO4 ও বিরঞ্জক হিসেবে Ca(OCl)2 যোগ করে রিফাইনার বা জর্ডান ইঞ্জিনে চালনা করলে ছিদ্রহীন, মসৃণ ও সাদা পাল্প পাওয়া যায়। iii . পেপার শীট উৎপাদন: একে একটি ফোরড্রিনিয়ার মেশিনে ড্রাইং ও বারবার চাপ প্রদানের সাহায্যে মসৃণ শীট-এ পরিণত করা হয়। এ কাগজ শীট-ই বাজারজাত করা হয়।

উত্তর

উদ্দীপকের Y হলো সিমেন্ট যা বিল্ডিং তৈরিতে ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরির সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকিস্বরূপ। নিচে তা ব্যাখ্যা করা হলো— সিমেন্ট শিল্প থেকে স্থূল, সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম বস্তুকণা নির্গত হয় । এর মধ্যে স্থূল কণা দিয়ে মানবদেহের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সূক্ষ্ম বস্তুকণা নাক ও গলার ভিতরে ধৃত হয়ে শ্বাস গ্রহণে সমস্যার সৃষ্টি করে। অপরদিকে অতিসূক্ষ্ম বস্তুকণা সহজেই ফুসফুসে প্রবেশ করে কোষ পৃষ্ঠে অধিশোষিত হয়। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা ছাড়াও ফুসফুসের উপর বিরূপ প্রভাব ও অ্যাজমা সৃষ্টিতে বস্তুকণার প্রভাব অনস্বীকার্য। অতিসূক্ষ্ম কণার বাতাসে স্থায়িত্বকাল অনেক বেশি হওয়ায় এর স্বাস্থ্য ঝুঁকিও অনেক বেশি। সিমেন্ট শিল্প থেকে নির্গত SO2 ফুসফুসে জ্বালাপোড়া, অ্যাজমা সৃষ্টি করে। এছাড়া NOx SO2 প্রভৃতি গ্যাস সূক্ষ্ম বস্তুকণার সাথে অ্যারোসল সৃষ্টি করে যা ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর । সিমেন্ট উৎপাদনে নির্গত উদ্বায়ী ভারী ধাতুসমূহ সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম বস্তুকণায় শোষিত হয়ে মানবদেহে প্রবেশ করে। এগুলোর পরিমাণ দেহে ক্ৰমাগতভাবে বৃদ্ধি পায়। ভারী ধাতু আয়ন যেমন Pb2+, Hg2+, Ca2+ প্রভৃতি এনজাইমের অ্যামিনো এসিড সিস্টেইন ও মিথায়োনিনের SH গ্রুপের সাথে যুক্ত হয়ে এনজাইম ধাতু জটিল যৌগের সৃষ্টি করে। এতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়। এসব ধাতু রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে পৌছায় এবং সেখানে জমা হয়ে ক্ষতিসাধন এমনকি অঙ্গ বিকলতার সৃষ্টি করতে পারে । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সিমেন্ট তৈরির সময় নির্গত দূষকসমূহ মানব জীবনের জন্য হুমকিস্বরূপ।
HSCChemistry 2nd PaperChapter 4: তড়িৎ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ধাতুর সক্রিয়তা সিরিজের ভিত্তি কোনটি?

  • ইলেকট্রন বিন্যাস
  • তড়িৎ ঋণাত্মকতা
  • ইলেকট্রন ত্যাগের প্রবণতা
  • পারমাণবিক আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটিআগে চার্জযুক্ত হবে?

  • Mg2+
  • Ca2+
  • Li+
  • Al3+

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.তড়িৎদ্বারে সঞ্চিত ভর W এবং প্রবাহিত আধান হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে কোনটি সঠিক?

  • WQW \propto \sqrt{Q}
  • W1QW \propto \frac{1 }{Q}
  • WQ2W \propto Q^2
  • WQW \propto Q

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ড নিচের কোনটি?

  • জারণ তড়িৎদ্বার
  • বিজারণ তড়িৎদ্বার
  • একক তড়িৎদ্বার
  • ক্যাথোড তড়িৎদ্বার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে- i. আয়নের পরিমাণের উপর ii. আয়নের গতিবেগের উপর iii. দ্রবণের ঘনত্বের উপর নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?

  • Na
  • Cl2
  • H2
  • NaOH

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.তড়িৎবিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হয়?

কুমিল্লা বোর্ড

  • Br-
  • NO+
  • OH-
  • Cl

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে?

  • অ্যানোড
  • ক্যাথোড
  • অ্যামিটার
  • লবণ সেতু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোন দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম?

  • 1% CH3COOH দ্রবণ
  • 2% CH3COOH দ্রবণ
  • 5% CH3COOH দ্রবণ
  • 10% CH3COOH দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য কোনটি?

  • KOH
  • NaCl
  • ZnSO4
  • Mg(OH)2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Pt, H2/H+ এর সাথে ক্যাথোড হিসেবে উপযুক্ত নয় কোনটি?

  • Cu2+/Cu
  • Hg22+/Hg
  • Au3+/Au
  • Mg2+/Mg

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন ক্ষেত্রে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য?

  • ঘন দ্রবণ
  • লঘু দ্রবণ
  • আয়নের ঘনমাত্রা
  • গ্যাসের চাপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ধাতুর সক্রিয়তা সিরিজের ভিত্তি কোনটি?একসঙ্গে একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটিআগে চার্জযুক্ত হবে?তড়িৎদ্বারে সঞ্চিত ভর W এবং প্রবাহিত আধান হলে ফ্যারাডের প্রথম সূত্রানুসারে কোনটি প্রতিটি অর্ধকোষের ধাতব দণ্ড নিচের কোনটি?দ্রবণে তড়িৎ পরিবাহিতা নির্ভর করে- i. আয়নের পরিমাণের উপর ii. আয়নের গতিবেগের উপর iNaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?তড়িৎবিশ্লেষণ কালে নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হয়?তড়িৎ বিশ্লেষণকালে ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় কোন তড়িৎদ্বারে?নিচের কোন দ্রবণের তড়িৎ পরিবাহিতা সবচেয়ে কম?ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য কোনটি?Pt, H2/H+ এর সাথে ক্যাথোড হিসেবে উপযুক্ত নয় কোনটি?কোন ক্ষেত্রে নার্নস্ট সমীকরণ প্রযোজ্য?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।