উদ্দীপকে 'P [গণিত] যৌগটির শনাক্তকরণ বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়ায়, [চিত্র] উপরের বিক্রিয়াটি থেকে দেখা যাচ্ছে যে, P P যৌগটি হলো বিউটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড। নিচে অ্যালডিহাইড শনাক্তকরণ বিক্রিয়া দেওয়া হলোঃ টলেন বিকারক পরীক্ষাঃ অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। টলেন বিকারকের মূল উপাদান হলো ডাই অ্যামিনো সিলভার হাইড্রঅক্সাইড [Ag(NH3 )2]OH। অ্যালডিহাইডকে টলেন বিকারকের সাথে নিয়ে 50°-60° C তাপমাত্রায় 2-3 মিনিট গরম করলে যদি পরীক্ষা নলের ভেতর সাদা সিলভার দর্পণ সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়। [চিত্র] (সাদা সিলভার দর্পণ) (অ্যামোনিয়াম বিউটানয়েট) ফেলিং দ্রবণ পরীক্ষাঃ কপার সালফেট ও সোডিয়াম হাইড্রোঅক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টারটারেটকে ফেলিং দ্রবণ বলে। অ্যালডিহাইডকে পরীক্ষা নলে নিয়ে তাতে ফেলিং দ্রবণ মিশ্রিত করে গরম পানিতে 2-3 মিনিট যাবত গরম করলে যদি পাত্রে লালচে বর্ণের অধঃক্ষেপ (Cu2 O) সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়। [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকে 'P যৌগটির শনাক্তকরণ বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উপরের বিক্রিয়াটি থেকে দেখা যাচ্ছে যে, P\end{if}]--> \end{if}]--> যৌগটি হলো বিউটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড। নিচে অ্যালডিহাইড শনাক্তকরণ বিক্রিয়া দেওয়া হলোঃ
টলেন বিকারক পরীক্ষাঃ অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন বিকারক বলে। টলেন বিকারকের মূল উপাদান হলো ডাই অ্যামিনো সিলভার হাইড্রঅক্সাইড [Ag(NH3 )2]OH। অ্যালডিহাইডকে টলেন বিকারকের সাথে নিয়ে 50°-60° C তাপমাত্রায় 2-3 মিনিট গরম করলে যদি পরীক্ষা নলের ভেতর সাদা সিলভার দর্পণ সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়।
(সাদা সিলভার দর্পণ) (অ্যামোনিয়াম বিউটানয়েট)
ফেলিং দ্রবণ পরীক্ষাঃ কপার সালফেট ও সোডিয়াম হাইড্রোঅক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টারটারেটকে ফেলিং দ্রবণ বলে। অ্যালডিহাইডকে পরীক্ষা নলে নিয়ে তাতে ফেলিং দ্রবণ মিশ্রিত করে গরম পানিতে 2-3 মিনিট যাবত গরম করলে যদি পাত্রে লালচে বর্ণের অধঃক্ষেপ (Cu2 O) সৃষ্টি হয় তবে অ্যালডিহাইডের উপস্থিতি নিশ্চিত হয়।

উত্তর
উদ্দীপকে, Q অর্থাৎ 2 ব্রোমো-বিউটেন ও 1-ব্রোমো-বিউটেন অর্থাৎ R যৌগদ্বয়ের মধ্যে শতকরা পরিমাণ একই হবে না। এখানে, 2 ব্রোমো বিউটেন 90% ও 1 ব্রোমো বিউটেন হবে 10%। নিচে মার্কনিভের নিয়ম অনুসারে বর্ণনা করা হলোঃ
মার্কনিভের নিয়মানুসারে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক (HBr) বিক্রিয়ায় iso-বিউটাইল ব্রোমাইড যৌগটি প্রধান উৎপাদ হিসেবে পাওয়া যায়।
১ম ধাপঃ এই ধাপে H..Br থেকে ইলেক্ট্রোফাইলরূপে H^+ আয়ন ও নিউক্লিওফাইলরূপে ব্রোমাইড আয়ন (Br ̅:) সৃষ্টি হয়। বিউটিনের ইলেক্ট্রন দ্বারা ইলেক্ট্রোফাইল (H+ ) আকৃষ্ট হলে কমশক্তি সহযোগে অধিক স্থায়ী 2° কার্বোক্যাটায়ন অধিক সংখ্যায় সৃষ্টি হয়। এ ধাপের বিক্রিয়া ধীরগতিসম্পন্ন।
২য় ধাপঃ অস্থায়ী কার্বোক্যাটায়ন দ্রুত ব্রোমাইড আয়নের সাথে যুক্ত হয়ে বিউটাইল ব্রোমাইড উৎপন্ন করে।
তাহলে বলা যায় যে, উদ্দীপকের Q অর্থাৎ 2-ব্রোমো-বিউটেন যৌগটি শতকরা পরিমাণ 90% ও 1-ব্রোমো-বিউটেন যৌগটির শতকরা পরিমাণ 10% হবে।