উদ্দীপকের কোষে অণুসৃত ফ্যারাডের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা কর
উত্তর: প্রদত্ত কোষে ফ্যারাডের প্রথম সূত্র অনুসৃত হয়। ফ্যারাডের প্রথম সূত্রানুসারে "তড়িৎ বিশ্লেষণের ফলে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ (সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর) তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িৎ এর সমানুপাতিক।” এখানে, W = উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর Q = প্রবাহিত চার্জের মান I = বিদ্যুৎ প্রবাহের মান t = সময় আমরা জানি, [গণিত] বা, [গণিত] উদ্দীপকের কোষে AgNO3 এর জলীয় দ্রবণে AgNO3 এর অণুগুলো Ag+ এবং NO3- আয়ন উৎপন্ন করে। তড়িৎ প্রবাহকালে Ag আয়নগুলো ক্যাথোডের দিকে ধাবিত হয়। ক্যাথোডে Ag+ আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে Ag ধাতু হিসেবে জমা হয়। ক্যাথোডে বিক্রিয়া- Ag+ (aq) + e- → Ag(s) ফ্যারাডের প্রথম সূত্র ক্যাথোডে জমা হওয়া এই Ag ধাতুর পরিমাণের সাথে প্রবাহিত তড়িতের পরিমাণের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের কোষে অণুসৃত ফ্যারাডের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা কর
উদ্দীপক
[Ag এর পারমানবিক ভর = 108g]Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর