উদ্দীপকের চিত্র-A ও চিত্র-B এর ব্যাটারি দুটি যথাক্রমে লেড স্টোরেজ ব্যাটারি ও লিথিয়াম ব্যাটারি। নিচে ব্যাটারি দুটির সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করা হলো-
লেড স্টোরেজ ব্যাটারির সুবিধাসমূহ:
১. অভ্যন্তরীণ রোধ কম হওয়ায় লেড স্টোরেজ ব্যাটারি থেকে শুরুতে উচ্চ বিদ্যুৎশক্তি পাওয়া যায়।
২. লেড স্টোরেজ ব্যাটারিকে রিচার্জ করে বার বার ব্যবহার করা সম্ভব।
৩. লেড স্টোরেজ ব্যাটারির চার্জ লেভেল পরীক্ষা করে জানা যায়।
৪. তুলনামূলক কম দামে লেড স্টোরেজ ব্যাটারি সর্বত্র পাওয়া যায়।
লিথিয়াম ব্যাটারির সুবিধাসমূহ:
১. লেড ধাতু ও নিকেল ধাতু দিয়ে তৈরি ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারি হালকা। তাই মোটরকারে এটি ব্যবহারযোগ্য।
২. লিথিয়াম ব্যাটারির পাওয়ার অন্য যেকোনো ব্যাটারি হতে বেশি।
লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধাসমূহ:
১. লেড-স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত H₂SO₄ এর জলীয় দ্রবণের সংস্পর্শে ত্বকের বার্ন ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে।
২. লেড-স্টোরেজ ব্যাটারির ওজন 30-60 পাউন্ড হয়ে থাকে। এত ভারী বিধায় এ ব্যাটারি বহন করতে সমস্যা হয়।
৩. লেড স্টোরেজ ব্যাটারি বর্জ্য রূপে ফেলে দিলে লেড ধাতু মাটিতে দূষণ সৃষ্টি করে।
লিথিয়াম ব্যাটারির অসুবিধাসমূহ :
১. লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না হওয়ায়, একবার ব্যবহার শেষে তা পরিত্যাজ্য হয়।
২. বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত অবস্থায় লিথিয়াম ব্যাটারিতে লীক হলে ঐ বৈদ্যুতিক যন্ত্র উত্তপ্ত ও পরে আগুন জ্বলে ওঠে।
৩. লিথিয়াম ব্যাটারিগুলো সংস্পর্শে থাকলে ফ্রিকশন বা সংঘর্ষের কারণে পরিবেশে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়।