জারণ-বিজারণ একই সাথে ঘটে কেন?
উত্তর: কোনো পদার্থের ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে, আবার কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটার জন্য বিজারক ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ ঘটার জন্য জারক পদার্থকে ইলেকট্রন গ্রহণ করতে হয়। জারণ বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় বিজারণ বিক্রিয়ায় জারক ঐ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাই জারণ যদি না ঘটে বিজারণও ঘটে না। অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে বা যুগপত ঘটে।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · সৃজনশীল
জারণ-বিজারণ একই সাথে ঘটে কেন?
উত্তর